CHT Media24.com অবসান হোক বৈষম্যের

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
বাংলাদেশে শিশু-কিশোর, তরুণসহ সব বয়সী মানুষের মধ্যে মাত্রাতিরিক্ত লবণ, চিনি ও ক্ষতিকর চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবার গ্রহণের প্রবণতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। একইসাথে বাড়ছে খাদ্যজনিত বিভিন্ন অসংক্রামক রোগ। এক্ষেত্রে প্যাকেটে স্পষ্ট সতর্কবার্তা বা ‘ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল)’ অসংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

২৪ ও ২৫ আগস্ট, রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত “বাংলাদেশে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল): প্রয়োজনীয়তা, অগ্রগতি ও করণীয়” শীর্ষক দুই দিনব্যাপী সাংবাদিক কর্মশালায় এসব বিষয় তুলে ধরেন বক্তারা। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত এই কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা জানান, বাংলাদেশে ৭১ শতাংশ মৃত্যুর জন্য দায়ী হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ, যার অন্যতম কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভাস। বর্তমানে খাদ্য প্যাকেটের  পেছনে ছোট অক্ষরে লেখা জটিল পুষ্টি তথ্য বোঝা এবং খাবারের পুষ্টিগুণ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানা ভোক্তার পক্ষে কঠিন। খাদ্যজনিত অসংক্রামক রোগ মোকাবিলায় অতি-প্রক্রিয়াজাত খাবারের মোড়কের সামনের অংশে স্পষ্ট ও সহজে বোধগম্য সতর্কবার্তা বা এফওপিএল চালু করা একটি কার্যকর উপায়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, “খসড়া প্রবিধানমালাটি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ে রয়েছে, সকল প্রক্রিয়া শেষে এটি দ্রুতই চূড়ান্ত হবে বলে আমরা আশাবাদী।”

ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ এর অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আবু আহমেদ শামীম বলেন, “অসংক্রামক রোগ প্রতিরোধে এফওপিএল একটি বিজ্ঞানসম্মত উপায়, এটি ভোক্তাকে সহজেই অতি-প্রক্রিয়াজাত খাবারের স্বাস্থ্যঝুঁকি বুঝতে সাহায্য করবে।”

জিএইচএআই-এর বাংলাদেশ কান্ট্রি লিড, মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, “অসংক্রামক রোগে মৃত্যু এক-তৃতীয়াংশ কমিয়ে আনা সংক্রান্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এফওপিএল প্রবিধানমালা দ্রুত চূড়ান্তকরণ ও বাস্তবায়নজরুরি।”

চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, “অসংক্রমাক রোগ মোকাবেলায় এফওপিএল এর কার্যকারিতা তুলে ধরে গণমাধ্যমে নিয়মিত আলোচনা ও বিশ্লেষণ খসড়া প্রবিধানমালা চূড়ান্তকরণের পথ সুগম করবে।”

কর্মশালায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা’র কো-কনভেনর মিজান চৌধুরী এবং প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। কর্মশালায় গণমাধ্যমকর্মীদের সামনে বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার এবং প্রোগ্রাম অফিসার শবনম মোস্তফা।

চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে আজ ২৫ আগস্ট ২০২৬ইং মঙ্গলবার, সকাল ১০:৩০ মিনিটে গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় কার্যালয় ২২/১, তোপখানা রোড, শিশু কল্যাণ ভবন, ৬ষ্ঠ তলা, ঢাকায় “বিদ্যমান জ্বালানি সংকট সমাধানে গণমুখী সিদ্ধান্ত গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন” অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের উপস্থিত থাকবেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র সভাপতি কমরেড হারুন চৌধুরী ও সাধারণ সম্পাদক কমরেড খান মোঃ নুরে আলম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড আলী হোসেন ও সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র চেয়ারম্যান মনির হোসেন ও মহাসচিব আমানত উল্লা আমান, যুগ্ম মহাসচিব ফরহাদ রেজা, আইন সম্পাদক বজলুর রহমানসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতৃবৃন্দ বলেন, দুর্নীতিবাজ জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদচ্যুত করতে হবে। স্বৈরাচার শেখ হাসিনার আমলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে।

নেতৃবৃন্দ বলেন, জ্বালানি সংকটের জন্য দায়ী ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। জনদুর্ভোগ লাঘবে এই জ্বালানি সংকট সমাধানের জন্য দ্রুত কার্যকরী ভূমিকা নিতে হবে বর্তমান তারেক রহমানের সরকারকে।

ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
লন্ডন :: গত রবিবার ২৩ আগষ্ট ৭টায় লন্ডনের নিউবারী পার্কস্হ আলডারবরাহ সাউথ, ফোর্ড স্পোর্টস সসিয়েল ক্লাবে বিয়ানীবাজার কান্সার এন্ড জেনারেল হসপিটাল ফাউন্ডেশনের অন্যতম ফাউন্ডার ট্রাষ্টি ফ্রেন্ডস অব নাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির পার্মানেন্ট ডোনার মেম্বার, ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের পার্মানেন্ট মেম্বার ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের লাইফ মেম্বার আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন এর আয়োজনে ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আয়োজক, মোহাম্মদ অহিদ উদ্দিন,সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের ফাউন্ডার মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল ও ইয়াং টেলেন্ট প্রেজেন্টার তামান্না মিয়ার যৌথ পরিচালনায় ও ফাউন্ডার ট্রাষ্টি ফরহাদ হোসেন টিপু ও পিস হোমের চেয়ারপার্সন মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরীর সহযোগিতায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফাউন্ডার ট্রাষ্টি মোহাম্মদ আজিজুর রহমান।

উল্লেখ্য সিলেট তথা, পাশের অন্চলের কান্সার রোগিদের চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্য নিয়ে ইউকে প্রবাসী বেশ কিছু কমিউনিটির সমাজ দরদী বাক্তিত্বরা এই হসপিটাল প্রতিষ্ঠার উদোগ গ্রহণ করেন। ও ২০০৯ সাল থেকে হসপিটাল ভবন নির্মাণের কাজ শুরু করেন।

এবং ২০১৫ সাল থেকে রোগীদের সেবার কাজ শুরু করা হয়।

ইতিপূর্বে লন্ডনে বিভিন্ন অনুষ্ঠান ও চানেল এস এর মাধ্যমে বিভিন্ন ভাবে ফান্ড রেইজিং হয়ে আসছে, এমনকি গত ২৪ শে মে ২০২৬ লন্ডনের গ্রান্ড মেরিডিয়ানে লাইফ মেম্বারদের সম্মানে একটি অনুষ্ঠান ও ফান্ড রেইজিং করা হয়।

এর ধারাবাহিকতায় ফাউন্ডার ট্রাষ্টি মোহাম্মদ অহিদ উদ্দিন ইচ্ছে প্রকাশ করেন তার নিজ উদোগে একটি ফান্ড রেইজিং করবেন রেডব্রিজ ও তার আশ পাশ এলাকার নতুন লাইফ মেম্বার সংগ্রহ করার লক্ষ্যে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বরা অব রেডব্রিজ কাউন্সিলের মেয়র কাউন্সিলার বার্ট জন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চানেল এস ও হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, বিয়ানীবাজার কান্সার হাসপাতালের চেয়ারম্যান সুহেল আহমেদ খান, সেক্রেটারি সলিসিটর নাসির উদ্দীন,  হাসপাতালের ফাউন্ডার ট্রাষ্টি ডাঃ আলাউদ্দিন আহমেদ,  সিনিয়র ফান্ড রেইজিং ডিরেক্টর আব্দুল শফিক, ডেপুটি ফাইনান্স ডিরেক্টর মনজুরুসসামাদ চৌধুরী মামুন।

ও অনুষ্ঠানকে সফল করতে বিশেষ সহযোগিতায় ছিলেন মার্কেটিং ডিরেক্টর ফাউন্ডার ট্রাষ্টি ফরহাদ হোসেন টিপু ও হাসপাতালের ফান্ড রেইজিং ডিরেক্টর ফাউন্ডার ট্রাষ্টি মোহাম্মদ আজিজুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ অহিদ উদ্দিন ও চেয়ারম্যান সোহেল আহমেদ খান।

তারপরে ডঃ ওমর মোহাম্মদ শাফির নেতৃত্বে একদল মেডিকেল টিম বিভিন্ন রোগের উপর তাদের নিজ নিজ বক্তব্য উপস্হাপন করেন। তাদের মধ্যে আবদেল রহমান আল আশকার, শিয়েনা মার্টিন, মরগান ইগরেমন্ট, ডিনা রায়, আবরার আইমান, আচেলা আগাডা, মারকমল মিরজারাকিমভ, ওমর হামিদ এবং মোহাম্মদ  অহিদ উদ্দিনের নাতিন পারিহান ওসমান, ও তার ভাগ্নে ইসরাহ হালিম।

এর পরবর্তীতে যখন ফান্ড রেইজিং শুরু হয় উল্লেখিত সাড়া দিয়ে অতিথিদের মাঝ থেকে নতুন ট্রাষ্টিশীপ হিসাবে মোহাম্মদ অহিদ উদ্দিনের সহধর্মিণী সুফিয়া খানম উদ্দিনকে ট্রাষ্টি হিসাবে নাম ঘোষণা করা হয়।

এবং লাইফ মেম্বার হিসাবে প্রথমে নাম ঘোষণা করেন যারা, তারা হলেন,সানরাইজ স্পেকট্রাম পিস হোমের ফাউন্ডার মিছবাহ জামাল ও নাহিদা মিছবাহ,  ওসমান মোহাম্মদ রাব্বি, ডাঃ মোহাম্মদ ওমর শাফি পিএইচডি, বিশিষ্ট কমিউনিটি নেতা নঈম উদ্দিন রিয়াজ, ফেরদৌসী জান্নাত আখতার, আতাউর খান, মাহবুবা জান্নাত মোহিনি, বিলকিস পারভিন, হিসমা বেগম, সাজনা খান, রওশন আহমেদ,গোলাপগন্জ এডুকেশন ট্রাষ্টের প্রেসিডেন্ট আফসার হোসেন এনাম, কমিউনিটি নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, জাবেদুর রহমান, সানরাইজ স্পেকট্রাম পিস হোমের পেট্রন মোহাম্মদ ওয়ারিছ আলী, রেডব্রীজ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কবির আহমেদ,জাগ্রত নারী উন্নয়ন সংস্হা বাংলাদেশ চেয়ারম্যান  শাহিন চৌধুরী,  রেডব্রীজ ট্রাষ্টের ট্রেজারার এনামুল হক এনাম, গ্রেটার  চারখাই এসোসিয়েশনের সেক্রেটারি জয়নুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান হেলাল চৌধুরী, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি প্রেজেন্টার সুজিয়া চৌধুরী,  বাংলাদেশ সেন্টারের লাইফ মেম্বার ফখরুল আম্বিয়া, রেডব্রীজ ট্রাষ্টের ভাইস প্রেসিডেন্ট ফারুক উদ্দিন, ও সানরাইজ স্পেকট্রাম পিস হোমের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী, ভাইস চেয়ারম্যান  মানিক মিয়া, পেট্রন প্রফেসার মিসবাহ কামাল,পেট্রন নাজমুল হুদা, সানরাইজ স্পেকট্রাম পিস হোমের পাট্রন হিসাবে ডোনেশন করেন।

এছাড়াও মাসিক জাকাত ফান্ড হিসাবে স্টান্ডিং অর্ডারে আহমেদ উস সামাদ চৌধুরী জেপি,  মোহাম্মদ অহিদ উদ্দিন ও মিসেস সুফিয়া উদ্দিন, ডাঃ আলাউদ্দিন আহমেদ, মিসেস মাহবুবা আহমেদ, শহিদুল ইসলাম চৌধুরী,  মতিউর রহমান খোকন, নাবিল চৌধুরী, বারিষ্টার হামিদুল হক আফিন্দি, এলিন চৌধুরী, আমিনা বেগম, মোহাম্মদ আব্দুল হালিম, ফারুক উদ্দিন,সুজিয়া চৌধুরী,  ডোনেশন করেন।

এই ফান্ড রেইজিং অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন অতিথিরা যোগ দেন আলোচনায় অংশ নেন বিয়ানীবাজার কান্সার হাসপাতালের ট্রাষ্টি ও হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের পার্মানেন্ট ডোনার মেম্বার ইকবাল হোসেন বুলবুল, ডাঃ সৈয়দ মাসুক আহমদ লাইফ মেম্বার, রেডব্রীজ কমিউনিটি ট্রাষ্টের জয়েন্ট সেক্রেটারি নিয়াজ চৌধুরী সুভন, মাহবুবা আহমেদ, মাহবুবুর রহমান কোরেশি, পারভেজ আহমেদ,  আতিকুর রহমান লিটন, আবদাল হোসেন চৌধুরী, সাজ্জাদুর রহমান, আলফিন শাহরিন, ডেইভ, ডাঃ আলি খিজির, আব্দুল হালিম, মোহাম্মদ আনজাম চৌধুরী, ইউকে গ্রেটার দেউলগ্রামের মোহাম্মদ সুলতান আহমদ, শাহিনা খানম, নাবিল চৌধুরী,  জুবের খান লাইফ মেম্বার,  মিছবাহ উদ্দিন ট্রাষ্টি, ট্রাষ্টি ও ফান্ড রেইজিং ডিরেক্টর আব্দুল সামাদ, চানেল এস চীফ রিপোর্টার মৃধা শোর রেজাউল করিম মৃধা, সিনিয়র টিভি রিপোর্টার কামরুল আই রাসেল, এটিএনবাংলা ইউকের তানভির তারেক,  টিএস চানেলের শওকাত ইসলাম ফরাজি ও তানিয়া ফরাজি, মিসেস হাসনা বেগম, শাহাদাত মনির, নাঈম আহমেদ জয় এছাড়াও আরো অনেক অতিথিরা অনুষ্ঠানে যোগ দিয়ে অনুষ্ঠানকে সফল করার জন্য আহবান জানান।

অনুষ্ঠানে স্পনসর ও সাপোর্ট করেন স্টেটাম রিয়েল এস্টেইট, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোম, ফ্রেন্ডস অব নাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট, কুশিস হোমমেইড নাগা পিকলস, আপেল রিয়েল এষ্টেইট, সাপোর্টিং কেয়ার রেডব্রিজ,  সাপোর্টেড রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট ইউকে,  রেডব্রিজ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে,  গ্রেটার দেওলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট, গ্রেটার চারখাই ডেভোলাপমেন্ট এসোসিয়েশন,  জাগ্রত নারী উন্নয়ন সংস্হা, বৃটিশ বাংলাদেশী সসিয়েল এন্ড  কালচারাল এসোসিয়েশন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, চানেল টিএস।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিটটি দীর্ঘ প্রায় ছয় বছর ধরে বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকে উৎপাদনের বাইরে থাকা ইউনিটটি এখনো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে ফিরতে পারেনি। দীর্ঘদিন অচল থাকার পর ইউনিটটি পুনরায় চালু করতে বড় ধরনের ওভারহোলিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ ও ২ নম্বর ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট। দীর্ঘদিন বন্ধ থাকায় ২ নম্বর ইউনিটের বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা, সংস্কার ও পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। এ কারণে ইউনিটটিতে বড় ধরনের ওভারহোলিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলীদের তথ্য অনুযায়ী, ২ নম্বর ইউনিট সংস্কার করে পুনরায় চালু করতে প্রায় ২০০ কোটি টাকা ব্যয় হতে পারে। এর আগে চলতি বছরের মে মাসে কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক জানিয়েছিলেন, দীর্ঘদিন বন্ধ থাকা ইউনিটটি চালু করতে বড় ধরনের ওভারহোলিং প্রয়োজন হবে। এ কাজের জন্য একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছিল বলেও জানিয়েছিলেন তিনি। সর্বশেষ অগ্রগতি জানতে কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওরা কাজ করছে। কাজ অনেক দূর অগ্রসরও হয়েছে, হলেই জানতে পারবেন।’ কাজটি কোন প্রতিষ্ঠান করছে জানতে চাইলে তিনি কোনো বিস্তারিত তথ্য না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে বর্তমানে ওভারহোলিংয়ের কাজটি কোন প্রতিষ্ঠান করছে, চুক্তির মূল্য কত এবং কাজ শুরুর সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

২০২০ সালের নভেম্বর থেকে ইউনিটটি উৎপাদনের বাইরে রয়েছে। যান্ত্রিক সমস্যার পর সেটি আর স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারেনি। দীর্ঘদিন বন্ধ থাকায় ইউনিটটির পুরোনো যন্ত্রপাতির ওপরও ব্যাপক চাপ তৈরি হয়েছে। ফলে শুধু সাধারণ মেরামত করে ইউনিটটি চালু করার পরিবর্তে পূর্ণাঙ্গ ওভারহোলিং প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ওভারহোলিং বলতে মূলত ইউনিটের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি খুলে পরীক্ষা করা, ক্ষতিগ্রস্ত বা মেয়াদোত্তীর্ণ যন্ত্রাংশ পরিবর্তন, প্রয়োজনীয় সংস্কার এবং পরবর্তী সময়ে পরীক্ষামূলকভাবে চালানোর প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে।

স্থানীয় ও সাংবাদিকদের দাবি, শুধু সংস্কার নয়, ২ নম্বর ইউনিটের ওভারহোলিংয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিকাদারি প্রতিষ্ঠান, অর্থ বরাদ্দ, কাজ শুরুর সময়সীমা এবং উৎপাদনে ফেরার সম্ভাব্য তারিখ জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন। দীর্ঘদিন বন্ধ থাকা ১২৫ মেগাওয়াটের এই ইউনিটটি দ্রুত ও নির্ভরযোগ্যভাবে চালু করা গেলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা বাড়বে। একই সঙ্গে উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়ও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠিতে যোগদানের পর স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা পুলিশ সুপার মেরিন সুলতানা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তিনি।

মঙ্গলবার ২৫ আগস্ট পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক খোলাকণ্ঠের প্রকাশক আজমির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সংবাদকর্মীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর অপরাধ, যানজটসহ জনসাধারণের বিভিন্ন সমস্যা ও পুলিশের কার্যক্রম নিয়ে পুলিশ সুপারের কাছে নানা বিষয় তুলে ধরেন।

পুলিশ সুপার মেরিন সুলতানা সংবাদকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। সংবাদকর্মীদের কাছ থেকে পাওয়া সমস্যা ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে আরও সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
২৫ আগস্ট মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধীস্থলে নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শ্রদ্ধা নিবেদন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য   এ্যাড: মামুনুর রশীদ মামুন সহ জেলা পরিষদ সদস্যবৃন্দ, রাঙামাটি জেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে অবৈধভাবে সার মজুদের দায়ে এক খুচরা সার বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অপর এক সার ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুইজনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উচাখিলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে খুচরা সার বিক্রেতা নুর এ আলমের গোডাউন থেকে বিভিন্ন ধরনের ৬৩৬ বস্তা সার জব্দ করা হয়।

জব্দ করা সারের মধ্যে ৩৯১ বস্তা ইউরিয়া, ১৬০ বস্তা ডিএপি এবং ৮৫ বস্তা এমওপি সার রয়েছে। পরে জব্দ করা সার উচাখিলা ইউনিয়নের মূল সার ডিলার শামছুল হকের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার অবৈধভাবে মজুদ রাখার অপরাধে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২ ধারায় উচাখিলা ইউনিয়নের ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী ফজলুল হকের ছেলে নুর এ আলমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, একই বাজারের খুচরা সার ব্যবসায়ী শ্যামল চন্দ্র সাহা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় একই আইনে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহান অপরাধের বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের কাছে উপস্থাপন করেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে সহায়তা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।

তিনি জানান, কৃষকদের জন্য সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন নিয়মিতভাবে বাজার মনিটরিং করছে। অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি কিংবা বৈধ কাগজপত্র ছাড়া সার ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠি সদর হাসপাতালে কর্মরত স্বাস্থ্যসেবাদানকারীদের নিয়ে অসংক্রামক রোগ বা এনসিডি বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৪ আগস্ট সকাল ১০টায় ঝালকাঠি জেলা সদর হাসপাতালের মিলনায়তনে বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সদর হাসপাতালে কর্মরত ৫ জন চিকিৎসক, ৭ জন স্বাস্থ্যসেবিকা, ১ জন স্টোরকিপার ও ১ জন পরিসংখ্যানবিদ অংশ নেন। কর্মশালার উদ্বোধন করেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার।

প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. আককাস সিকদার। বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ডা. শামীম জুবায়ের বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া কর্মসূচির বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. ইকবাল আহমেদ খান এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. মো. সানিয়াত আলম চৌধুরী সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, রোগীদের নিয়মিত চিকিৎসার আওতায় রাখা, এনসিডি কর্নারের কার্যক্রম এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি অগ্রাধিকারমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) শাখা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে দেশের ৩২৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচির আওতায় এনসিডি কর্নার স্থাপন, প্রশিক্ষিত জনবল তৈরি, ডিজিটাল মাধ্যমে রোগী নিবন্ধন এবং বিনামূল্যে ওষুধ প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে মন্দিরে স্বর্ণালংকার চুরি করার অভিযোগে মুশফিকুর রহমান সিয়াম নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে এই ঘটনার পর সিসিটিভি ফুটেজে দেখে চোরকে শনাক্ত করা পর তাকে প্রেপ্তার করা হয়।

রবিবার ২৩ আগস্ট আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান, তার কাছ থেকে চুরি যাওয়া ২ ভরি ১ আনা স্বর্ণ ও ৪ ভরি ওজনের রুপার গয়না উদ্ধার করেছেন।

জানা যায়, শনিবার দুপুরে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিংহ বাড়ির মনসা মন্দির থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার চুরি হয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজে সিয়ামকে মন্দির থেকে বের হতে দেখা যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্তকে শনাক্ত করেন।

পরে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম গুজরা কাগতিয়া এলাকা নিজ ঘর থেকে  মুশফিকুর রহমান সিয়াম’কে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সিয়াম ওই এলাকার  মিজানুর রহমানের ছেলে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার বসতঘরের আলমিরার হতে চোরাইকৃত স্বর্ণের ১ জোড়া কানের দুল, ১ টি মাথার টিকলী, ১টি লকেট ও ২ টি বেলপাতা সহ ৪ লাখ ৯৫ হাজার টাকামূল্যের সর্বমোট ২ ভরি ১ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক অবরোধ, টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা ও মশাল মিছিলের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় দুই আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের রোববার (২৩ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর রাতে নিষিদ্ধ সংগঠনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘ঢাকা শহর লকডাউন’ এর সমর্থনে উপজেলার জাটিয়া ইউনিয়নের দরগাপাড়া মোড়ে সড়ক অবরোধ করে একদল ব্যক্তি। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে উসকানিমূলক স্লোগান দেওয়ার পাশাপাশি মশাল মিছিল করা হয়।

এ ঘটনায় রিপন মিয়া নামে একজন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। মামলা নম্বর ৮।

উক্ত মামলার এজাহারভুক্ত ৪০ ও ৪১ নম্বর আসামি উচাখিলা ইউনিয়নের চর আলগি গ্রামের প্রয়াত নুরুল ইসলাম খানের ছেলে মাহমুদুল হাসান খান বিপিন (৪৫) এবং হাসের আলগি গ্রামের আব্দুল মজিদের ছেলে সুলতান উদ্দিন (৫০)কে গ্রেফতার করে।

এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামি তারুন্দিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের প্রয়াত ইয়াকিন আলীর ছেলে ইলিয়াস উদ্দিন (৬০) এবং সোহাগী ইউনিয়নের দরুন বড়ভাগ গ্রামের সৈয়দ আব্দুল হান্নানের ছেলে সৈয়দ মাজহারুল ইসলাম (৩৭)কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, উপজেলার মাইজবাগ বাজারে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণধোলাই দেওয়ার সময় স্থানীয়রা তাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশে খবর দেন। পরে এসআই সামীউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নান্দাইল উপজেলার ভাটি পাচাশী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে আবু হানিফ ওরফে হানিয়া (২৪)কে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ১৫১ ধারায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় দুই আসামি ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। মাইজবাগ বাজার এলাকা হতে গ্রেফতারকৃত আসামিকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।