শিরোনাম:
●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
রাঙামাটি, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হস্তান্তরিত বিভাগ সমন্বয় রেখে কাজ করলে রাঙামাটি জেলার উন্নয়ন বৃদ্ধি পাবে : বৃষকেতু চাকমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হস্তান্তরিত বিভাগ সমন্বয় রেখে কাজ করলে রাঙামাটি জেলার উন্নয়ন বৃদ্ধি পাবে : বৃষকেতু চাকমা
রবিবার ● ১৯ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হস্তান্তরিত বিভাগ সমন্বয় রেখে কাজ করলে রাঙামাটি জেলার উন্নয়ন বৃদ্ধি পাবে : বৃষকেতু চাকমা

---

ষ্টাফ রিপোর্টার :: (৫ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১২মি.) ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চুক্তির ফলে পার্বত্য জেলা পরিষদে গুরুত্বপূর্ণ বিভাগগুলো হস্তান্তর হয়েছে জনগণের কল্যাণ ও উন্নয়নে। তাই প্রতিষ্ঠান প্রধানদের সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, হস্তান্তরিত বিভাগগুলো পরিষদের সাথে সমন্বয় রেখে কাজ করলে এ জেলার উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাবে। তাই পরিষদের প্রতিটি সভায় প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিত থেকে জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত সকল তথ্য উপস্থাপন করার পরামর্শ দেন চেয়ারম্যান।

১৯ মার্চ রবিবার  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যগণ ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বলেন, গত ১৫ডিসেম্বর ২০১৬খ্রি. তারিখে এ জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৩৮ জন নার্স পেয়েছি। নার্সদের বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য বিভাগের জায়গা অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রশাসনের সাথে মিটিং হয়েছে। প্রশাসন উচ্ছেদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, জেলার চেলাছড়া ও আটারকছড়া আবাসিক বিদ্যালয় পরিচালনার জন্য পিইডিপি-৪ হতে বরাদ্দ পাওয়া যাবে।

জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, জেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষা অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে আগামী ২৮মার্চ পরিষদের সভাকক্ষে সভা করা হবে। এছাড়া দাপ্তরিক কাজ সঠিকভাবে চলছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বলেন, শীত মৌসুম শেষ হয়ে যাওয়ায় বিভিন্ন উপজেলায় ভুট্টা ও চিনা বাদাম চাষের প্রদর্শনী দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, জেলে নিবন্ধনের কাজ এখনো চলছে। যেসব জেলে এখনো নিবন্ধন করেনি তাদের নিবন্ধনের জন্য তিনি অনুরোধ জানান।

জেলা সমাজ সেবা বিভাগের কর্মকর্তা বলেন, সমাজসেবা কর্তৃক তালিকাভুক্তদের মাঝে ক্ষুদ্রঋণ, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী শিক্ষা ভাতা সঠিকভাবে প্রদান করা হচ্ছে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা বলেন, বিভিন্ন ক্যাটাগরিতে আবাসিক ও অনাবাসিক বেকার যুবদের প্রশিক্ষণ প্রদান করার কার্যক্রম চলছে।

সভায় হস্তান্তরিত বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ তাদের বিভাগের স্ব স্ব কার্যক্রম উপস্থাপন করেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে মতামত ও পরামর্শ প্রদান করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত
আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা
কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান
বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)