শিরোনাম:
●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে
প্রথম পাতা » আন্তর্জাতিক » উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে
বুধবার ● ১১ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে

---

অনলাইন ডেক্স :: ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকার কারাগার থেকে ছাড়া পাওয়ার পরে বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ বেনাপোল সীমান্ত দিয়ে - ভারতের হরিদাশপুর পশ্চিমবঙ্গের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সীমান্ত পার করিয়ে দেওয়া হয় অনুপ চেটিয়াকে।

ভারত সরকার বা তাদের কোনও নিরাপত্তা এজেন্সি-ই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অনুপ চেটিয়ার বিষয়ে গণমাধ্যমকে কোন কিছু জানায় নি।

তবে দুটি পৃথক গোয়েন্দা সূত্র বিবিসি বাংলার কাছে নিশ্চিত করেছে যে পেট্রাপোল সীমান্ত এলাকা দিয়েই অনুপ চেটিয়াকে ভারতে নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ”অনুপ চেটিয়া একজন ভারতীয় নাগরিক। আমাদের আইনের কারণে তিনি কারাগারে আটক ছিলেন। তার আটকাদেশ শেষ হওয়ার পর তিনি বিদেশী, তিনি দেশ ত্যাগ করতে চেয়েছেন। তাই আমরা তাকে ছেড়ে দিয়েছি।”

বি এস এফ বা পশ্চিমবঙ্গের পুলিশ – কেউই এই বন্দী হস্তান্তরের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জড়িত ছিল না। কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিগুলিই সরাসরি হস্তান্তরের কাজটি সেরেছে অত্যন্ত গোপনে।

একটি গোয়েন্দা সূত্র দাবী করছে, অনুপ চেটিয়াকে আন্তর্জাতিক চেক পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নয়, কাছাকাছি কোনও এলাকা দিয়ে সীমান্ত পার করানো হয়েছে।

কিন্তু যে হস্তান্তর আনুষ্ঠানিকভাবেই করা হচ্ছে, সেরকম একজন ব্যক্তিকে কেন অতি গোপনে চেক পোস্ট ছাড়া অন্য জায়গা দিয়ে সীমান্ত পার করানো হল, তা এখনও পরিষ্কার নয়।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের দাবি, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপেই এই হস্তান্তর হয়েছে।

উলফার প্রতিষ্ঠাতা সদস্য এবং সাধারণ সম্পাদক, অনুপ চেটিয়ার বিরুদ্ধে ভারতে হত্যা, অপহরণ এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে।ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা উলফার এই নেতাকে ১৯৯৭ সালে গ্রেপ্তার করেছিল বাংলাদেশের পুলিশ।

অবৈধ অনুপ্রবেশ, জাল পাসপোর্ট বহন এবং অবৈধ বিদেশি মুদ্রা বহনের অভিযোগ বাংলাদেশে তার সাত বছরের কারাদণ্ড হয়েছিল।

কারাগারে থাকার সময় তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হয়।

তবে কারাদণ্ডের মেয়াদ শেষ হলেও, তার আশ্রয় আবেদনের বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নিরাপত্তা হেফাজতে রাখতে আদেশ দিয়েছিল বাংলাদেশের উচ্চ আদালত।

অবশ্য কয়েক বছর আগে যখন উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া, বিদেশ সচিব শশধর চৌধুরী সহ সংগঠনের শীর্ষ নেতাদের বাংলাদেশে আটক করার পরে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল, তখনও বি এস এফের সঙ্গে ব্যবস্থা করে এভাবেই মেঘালয়ের একটি প্রত্যন্ত সীমান্ত এলাকায় ছেড়ে দিয়ে গিয়েছিল বাংলাদেশের নিরাপত্তা এজেন্সিগুলি। কাঁটাতারের বেড়া পার করিয়ে বি এস এফ অনানুষ্ঠানিকভাবেই ভারতে নিয়ে আসা হয়েছিল উলফার শীর্ষ নেতাদের।

তখন বি এস এফ আনুষ্ঠানিকভাবে বলেছিল যে মধ্যরাতে একদল মহিলা-পুরুষকে কাঁটাতারের বেড়ার কাছে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়, পরে উলফা নেতাদের পরিচয় জানা যায়। কিন্তু এটা বলা হয় নি, যে প্রচন্ড শীতের মধ্যে, মাঝরাতে একটি জনশূণ্য এলাকায় উলফার চেয়ারম্যন ও অন্যরা পরিবার পরিজন নিয়ে এলেন কোথা থেকে!

“তবে আমাদের সময় ব্যাপারটা তো অন্যরকম ছিল, আমাদের তো বাংলাদেশে অ্যারেস্ট করা হয় নি। অনুপ চেটিয়ার ক্ষেত্রে কেন এরকম করা হল বোঝা যাচ্ছে না,” মন্তব্য উলফার এক শীর্ষ নেতার, যিনিও  রাজখোয়াদের সঙ্গেই ভারতের হাতে হস্তান্তরিত হয়েছিলেন সেদিন।

আজ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোন আলাপ করেছেন । তাদের মধ্যে কি বিষয় নিয়ে আলাপ হয়েছে তা এখনো জানা যায়নি।

আপলোড : ১১ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.২৩ মিঃ





আন্তর্জাতিক এর আরও খবর

অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
মার্কিন মদদেই ইসরায়েল গাজায়  গণহত্যা চালিয়ে যেতে পারছে মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)