শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা
বৃহস্পতিবার ● ১৮ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা

---প্রেস বিজ্ঞপ্তি :: (৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০মি) আগামীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ ও মাধ্যমিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী এসএসসি শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ফি পরিষদ হতে দেওয়া হবে বলে জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, পরিষদ হতে প্রতিবছর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণী ও মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হতো তা আগামী বছর হতে আর প্রদান করা হবেনা। এই বৃত্তির অর্থ দিয়েই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ফি দেওয়া হবে। এতে করে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা পড়াশুনায় আরো মনোযোগি হবে। তিনি উপজেলা পর্যায়ে হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদেরও সুষ্ট ও সঠিকভাবে বিভাগীয় কার্যক্রম পরিচালনা করারও আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৮মে) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় সিভিল সার্জন বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালে ১৩জন নতুন চিকিৎসক যোগদান করেছে। বর্তমানে মশা বৃদ্ধির সময় তাই ম্যালেরিয়া প্রকোপ যাতে এ জেলায় না বাড়ে সেজন্য স্বাস্থ্য বিভাগ হতে প্রদানকৃত কিটনাশক মশারির ব্যবহারে জনসচেতনতা বাড়াতে তিনি সকলকে অনুরোধ জানান ।

স্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা বলেন, জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্থাপনা ও কমিউনিটি ক্লিনিক নির্মাণের কাজ চলছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বলেন, বর্তমানে বোরো মৌসুম চলছে। সে অনুযায়ী চাষাবাদ চলছে। এছাড়া জেলা পরিষদের অর্থায়নে কফি চাষ ও একটি পাহাড় একটি খামার প্রকল্প যথারীতি চলমান রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, চেলাছড়া ও আটারকছড়া আবাসিক বিদ্যালয়গুলো নির্মাণের পরও খাই-খরচের অর্থ বরাদ্দ না পাওয়ায় পরিচালনা করতে সমস্যা হচ্ছে। দক্ষিণ কুতুবছড়ি এবং পাকুজ্যাছড়ি আবাসিক বিদ্যালয় ভবন ও সংলগ্ন হোস্টেলগুলো পুরনো হওয়ায় পুনঃনির্মাণের জন্য বরাদ্দ তৈরি করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা বলেন, শিক্ষার মান উন্নয়নে এমপিওভুক্ত স্কুলগুলোতে পাঠদানের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করা হয়েছে। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান পরিচালনার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

জেলা সমাজ সেবা বিভাগের কর্মকর্তা বলেন, মুক্তিযোদ্ধা ভাতা, বৃদ্ধ ভাতা’সহ অন্যান্য ভাতাসমূহ সঠিকভাবে প্রদান করা হচ্ছে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা বলেন, বর্তমানে বেকার যুবদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আগামী জুন মাস হতে নতুন ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হবে।
হর্টিকালচার সেন্টার বালুখালী, লংগদু, বনরূপা, নানিয়ারচর, আসামবস্তী এবং কাপ্তাই হর্টিকালচার সেন্টারে বিভাগীয় লক্ষ্যমাত্রা অনুযায়ী চারা কলম উৎপাদন ও বিক্রয় কার্যক্রম চলছে বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জানান, বর্তমানে জেলায় ভেড়ার চাষ ভালোই হচ্ছে। গরু-ছাগল ও মুরগী চাষের ন্যায় ভেড়া চাষেও চাষীরা উদ্বুব্ধ হচ্ছে। এছাড়া দাপ্তরিক কার্যক্রম উৎপাদন-প্রজনন ও বিতরণ কাজ যথারীতি চলছে।

জেলা শিল্পকলা একাডেমী কালচারাল অফিসার জানান, দেশের প্রতিটি জেলার ন্যায় রাঙামাটিতেও গত ৮মে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান করা হয়েছে এবং আগামী ২৫মে নজরুল জয়ন্তী পালন করা হবে।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স এর ব্যবস্থাপক জানান, রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স এ বিনোদন ব্যবস্থা না থাকায় পর্যটক কম হচ্ছে। পরিষদ কর্তৃক আধুনিক মানের বিনোদনের ব্যবস্থা করা গেলে পর্যটক আকৃষ্ট করা যেতো বলে তিনি মন্তব্য করেন।

সভায় হস্তান্তরিত বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ তাদের বিভাগের স্ব স্ব কার্যক্রম উপস্থাপন করেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে মতামত ও পরামর্শ প্রদান করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)