শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ মে ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে বিক্রি হচ্ছে সরকারি ঔষধ, দালাল আটকের জের ধরে হামলা : আহত ২
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে বিক্রি হচ্ছে সরকারি ঔষধ, দালাল আটকের জের ধরে হামলা : আহত ২
সোমবার ● ২৯ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বিক্রি হচ্ছে সরকারি ঔষধ, দালাল আটকের জের ধরে হামলা : আহত ২

---মো. আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি :: (১৫ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৫মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্র কর্তৃক অবাদে সরকারি ঔষধ বিক্রি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারি ঔষধ দালালদের হাতে চলে যাওয়ার ফলে বিনামূল্যে সরকারি ঔষধ পাওয়ার সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার গরীব-দুংস্থ সাধারণ জনগণ।
গত শনিবার সকাল ১১টার দিকে অবৈধ ভাবে সরকারি ঔষধ বিক্রিকালে স্থানীয় জনতা হাতে-নাতে শফি আলম নামের এক দালালকে আটক করেন বিষয়টি স্থানীয় সাংবাদিকদেরকে অবহিত করেন। সাংবাদিকরা সেই দালালের ছবি ও সরকারি ঔষধ বিক্রি করার সত্যতামূলক বক্তব্য মোবাইলে রেকর্ড করেন এবং ফেইসবুকে পোস্ট করেন।
ফেইসবুকে বিষয়টি থেকে টনক নড়ে সবার। ভিডিওটি একের পর এক শেয়ার করেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। এতে ক্ষিপ্ত হয়ে উঠে আটককৃত দালাল উপজেলার কাদিপুর গ্রামের আবদুল আহাদের পুত্র শফি আলম। ফেইসবুকে পোস্ট করার জের ধরে দালাল শফি আলম গংরা প্রত্যক্ষদর্শী কাদিপুর গ্রামের আবদুল হক, তার ভাই শানুর আলী ও স্ত্রী জাহিরুন বেগম’র উপর হামলা করে রক্তাক্ত আহত করেছেন।
দীর্ঘদিনধরে সরকারি ঐষধ বিক্রি করে আসার সত্যতা স্বীকার করে দালাল শফি আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, সরকারি ঔষধ বিক্রিতে তাদের ৩ জনের একটি চক্র আছে। এছাড়াও আরোও কয়েকটি চক্র ও বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সাথে (সরকারি ঔষধ) জড়িত রয়েছেন। তার চক্রের অপর সদস্যরা হল- কাদিপুর গ্রামের মকদ্দুছ আলীর পুত্র ইরন মিয়া ও আজিজনগর গ্রামের ইয়াদ আলীর পুত্র লোকমান মিয়া।
এদিকে হামলার ঘটনায় আহত আবদুল হক বাদী হয়ে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে অভিযুক্ত করা হয়েছে- উপজেলার কাদিপুর গ্রামের মৃত রহমত আলীর পুত্র আবদুস শহিদ (৩৫), আবদুল আহাদ (৫০) ও আবদুল আহাদের পুত্র উজ্জ্বল মিয়া (৩০), শফি আলম (২৫)।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জালাল হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ওর (আটককৃত শফি) কাছে সরকারি ঔষধ ছিল না। তবে বাইরে থেকে ঔষধ নিয়ে এসে এখানে (স্বাস্থ্য কমপ্লেক্সে) বিক্রি করার সময় তাকে ধরা হয়। এরপর আমরা তার (শফি) কাছ থেকে কমপ্লেক্সে আর আসবে না বলে লিখিত নিয়েছি।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





শিরোনাম এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)