শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আত্রাইয়ে বন্যায় ভেসে গেছে আড়াই শতাধিক পুকুরের মাছ
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আত্রাইয়ে বন্যায় ভেসে গেছে আড়াই শতাধিক পুকুরের মাছ
বুধবার ● ২৩ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে বন্যায় ভেসে গেছে আড়াই শতাধিক পুকুরের মাছ

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::(৮ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৬মি.) নওগাঁর আত্রাইয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষনের ফলে উপজেলার নতুন নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। পানির নিচে তলিয়ে যাচ্ছে ফসলের জমি।
এদিকে বন্যার পানিতে ভেসে গেছে উপজেলার বিভিন্ন এলাকার আড়াই শতাধিক পুকুরের প্রায় দেড় কোটি টাকার মাছ । বন্যা শুরুর দিকে বিলাঞ্চলে পানি ঢুকতে না পারায় নদীর তীরবর্তী পুকুরগুলো বেশি ডুবে যায়। কিন্তু বর্তমানে একের পর এক বাঁধ ভাঙ্গনের ফলে উপজেলা ৮ ইউনিয়নের সব মাঠ প্লাবিত হয়ে লোকালয়ে পানি ঢুকে পরে। ফলে উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে হাটকালুপাড়া, কালিকাপুর, শাহাগোলা, পাঁচুপুর, আহসানগঞ্জ ও বিশা ইউনিয়নের প্রায় আড়াই শতাধিক পুকুর ডুবে যায় এবারের বন্যায়। এতে করে ওইসব পুকুরের প্রায় দেড় কোটি টাকার মাছ ভেসে যায়।
জানা যায়, গত এক সপ্তাহেরও বেশি আগে অবিরাম বর্ষণ ও উজানের পানিতে আকষ্মিকভাবে ফুঁসে উঠে আত্রাই নদী। নদীর পানিতে তলিয়ে যায় প্রায় অর্ধশতাধিক গ্রাম। পানিবন্দি হয়ে পরে হাজার হাজার মানুষ। নদীর পানির তীব্রতায় একের পর এক বাঁধ ভেঙ্গে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ২৩ আগষ্ট বুধবার এ সংবাদ লেখা পর্যন্ত আত্রাই নদীর পানি সামান্য পরিমান কমলেও বৃদ্ধি পেয়েছে বিলাঞ্চলের পানি। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় ওইসব এলাকার মাঠের ফসল ও পুকুর ডুবে গেছে।
উপজেলা মৎস অফিস সুত্রে জানা যায়, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে ৫০ টি, কালিকাপুর ইউনিয়নে ইউনিয়নে ৪২ টি, শাহাগোলা ইউনিয়নে ৬৮ টি, পাঁচুপুর ইউনিয়নে ২৫ টি, আহসানগঞ্জ ইউনিয়নে ১৫ টি ও বিশা ইউনিয়নে ৩৮ টি পুকুর ডুবে গেছে। এসব পুকুরে নেট দিয়ে প্রতিবন্ধকতার চেষ্টা করা হলেও পুকুরগুলোর প্রায় সব মাছই ভেসে গেছে। ফলে প্রায় দেড়কোটি টাকার মাছ ভেসে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
এ ব্যাপারে কালিকাপুর ইউনিয়নের আটগ্রামের আলাউদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমার তিনটি পুকুর ডুবে গেছে। এই তিন পুকুরে লক্ষাধিক টাকার মাছ চাষ করেছিলাম। পুকুর ডুবে মাছ ভেসে যাওয়ায় আমি চরম আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছি।
এ বিষয়ে নাগরিক উদ্যোগের শাহাগোলা ইউনিয়নের দলিত মানবাধিকার কর্মী  দিনেশ কুমার পাল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমি বেশ কয়েক দিন যাবৎ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। এ বন্যায় পুকুর ডুবে মাছ ভেসে যাওয়ায় ফলে উপজেলার মৎস ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং তাদের সহায়তা প্রয়োজন বলেও তিনি মনেকরেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার আনোয়ারুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আকষ্মিকভাবে বন্যা হওয়ায় পুকুর মালিকরাও সতর্কতা অবলম্বন করতে পারেননি। আমরা ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করছি। দেখা যাক তাদেরকে কোন সহায়তা করা যায় কি না।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)