বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » খেলা » সুব্রত কাপ চ্যাম্পিয়ন বিকেএসপি বালিকাদের সংবর্ধ্বনা
সুব্রত কাপ চ্যাম্পিয়ন বিকেএসপি বালিকাদের সংবর্ধ্বনা
ক্রীড়া প্রতিবেদক :: (৫ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৫৩মি.) আজ ২০ সেপ্টেম্বর বিকালে বিকেএসপি কর্তৃপক্ষ সুব্রত মুখার্জী কাপ অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক বালিকা ফুটবল টুর্নামেন্টে-২০১৭ এ অপরাজিত চ্যাম্পিয়ন বিকেএসপি দলকে সংবর্ধ্বনা দেয়া হয়।
প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ফুটবল দলের সকলকে ফুল দিয়ে বরণ করেন।
মহাপরিচালক তার বক্তব্যে বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং দলের সকলকে আত্মতুষ্টিতে না ভোগে এ প্ল্যাটফর্ম থেকে নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদেরকে নিয়ে যাবর উপদেশ দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ) মো. মোশারফ হোসেন মোল্লা, ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু ও ফুটবল বিভাগের চিফ কোচ উজ্জল চক্রবর্তী।
বিকেএসপি টুর্নামেন্টের প্রথম পর্বে ত্রিপুরা ও দিল্লীকে ৫-০ গোলে, কোয়ার্টার ফাইনালে গত পাঁচ বারের চ্যাম্পিয়ন হরিয়ানাকে ২-১ গোলে, সেমিতে মেঘালয়কে ৩-১ গোলে এবং ফাইনালে এনএসসি মিজোরাম দলকে ১-০ গোলে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বিকেএসপি ৫ খেলায় ১৬ গোল দিয়েছে এবং ২ গোল খেয়েছে।দলের কৃতি স্ট্রাইকার মুক্তা সরকার ১টি হ্যাট্রিক সহ গোল করেছেন ০৮টি।
বিকেএসপিতে প্রমীলা ফুটবলের যাত্রা ২০১৬ সালে। সে বছরই বিকেএসপি এ টুর্নামে্ন্টে অংশ নিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলতে সক্ষম হয়। বিকেএসপি তাদের দ্বিতীয় অংশগ্রহনেই টুর্নামেন্টের সবাইকে অবাক করে দিয়ে চ্যাম্পিয়নশিপ ঘরে তুলে। টুর্নামেন্টে বিকেএসপি’র রুপনা চাকমা সেরা গোলকিপার ও জয়া চাকমা সেরা কোচের পুরস্কার পান।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল