বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়ি সীমান্তে রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত-৯ আহত-৬
নাইক্ষ্যংছড়ি সীমান্তে রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত-৯ আহত-৬
বান্দরবান জেলা প্রতিনিধি :: (৬ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০২মি.) বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তের সাপমারা ঝিরি-বড় ছনখোলা এলাকায় রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে ৯ জন নিহত হয়েছেন। এসময় আরো ৬জন গুরুতর আহত হয়েছেন। ২১ সেপ্টেম্বর বৃহষ্পতিবার সকালে বান্দরবান রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ত্রাণ নিয়ে যাবার সময় ট্রাকটি চাকঢালার বিজিবি ক্যাম্প এলাকায় উল্টে যায়। এতে ৬জন ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের মধ্যে গুরুতর ৬জনকে হাসপাতালে নেয়ার পথে ৩জন মারা যায়। নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান। বান্দরবান জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একে এম জাহাঙ্গীর বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে ট্রাকটি মিয়ানমার সীমান্তের চাকঢালা এলাকায় যাচ্ছিল। এ সময় চাকঢালা এলাকার কাছাকাছি পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।





পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা
মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা