শনিবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বিএনপি’র সদস্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে বিএনপি’র সদস্য সংগ্রহ কার্যক্রম
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (১৫ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১১মি.) নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার সাব-রেজিষ্ট্রী অফিস চত্বরে মান্নান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র আহবায়ক এস এম রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আত্রাই-রাণীনগর (নওগাঁ-৬) আসনের বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন বুলু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য তছলিম উদ্দিন, আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, এ কে এম পারভেজ, আব্দুল জলিল চকলেট, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রুঞ্জু, রফিকুল ইসলাম রফিক ও এর সকল অঙ্গ সংগঠনের নেত্রবৃন্দ।





আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত