শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হল
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হল
শনিবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হল

---ষ্টাফ রিপোর্টার :: (১৫ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩০মি.) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙামাটিতে শেষ হলো সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।
আজ শনিবার ৩০ সেপ্টেম্বর ঢাক-ঢোল, বাদ্য-বাজনা, নাচ-গান, মেলা, সিদুর খেলা, ট্রাক ও নৌকাযোগে প্রতিমা নিয়ে র‌্যালী আর আরতির মধ্য দিয়ে ভক্তকুলকে কাঁদিয়ে মর্ত্য থেকে প্রস্থান করলেন জগতের মহাশক্তি মহামায়া ও দুর্গতিনাশিনী দেবীদূর্গা। অশ্রু সিক্ত নয়নে মাকে বিদায় জানিয়ে তার রোগ-শোকমুক্ত সুখী-সমৃদ্ধ জীবন পেতে দেবীর কাছ থেকে আশির্বাদ নেন ভক্তবৃন্দরা।
দশভুজা দেবী দূর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে গত ২৫ সেপ্টেম্বর সোমবার থেকে পঞ্চমী শুরু হয়ে পাঁচদিনব্যাপী দূর্গাপূজা চলে। ষষ্ঠীর আনুষ্ঠানিকতা শেষে পর্যায়ক্রমে বুধবার মহাসপ্তমী, বৃহস্পতিবার মহাঅষ্টমী, শুক্রবার মহানবমী এবং শনিবার সকালে ভক্তবৃন্দদের দেবীদুর্গার চরনে পুস্প ও কপালে অঞ্জলী ফোটা প্রদান শেষে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব।
সনাতন ধর্মালম্বীদের পাশাপাশি সার্বজনীন এ উৎসবকে বরণ করে নেয় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত অন্যান্য জাতি গোষ্টি। প্রতিটি অনুষ্ঠানে চোখে পড়ে সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নর-নারীদের। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নর-নারীরা ভক্তিতে মায়ের চরনে মোমবাতি আগরবাতি প্রজ্জ্বলন ও পৌরহিতদের কাছ থেকে শ্রদ্ধাভরে গ্রহণ করে মায়ের চরনের আর্শিরবাদ স্বরুপ ফুল ও বিল্লবত্র (বেল পাতা) ।
শহরের প্রতিটি পুজা মন্ডপ পরিদর্শন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও পরিষদের অন্যান্য সদস্যবৃন্দরা। সুষ্ঠ ও সুন্দরভাবে পুজা সমাপ্ত হওয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান ধন্যবাদ জানান জেলা প্রশাসন, আইন শৃংখলাবাহিনী, মন্দির পরিচালনা কমিটি’সহ সংশ্লিষ্ট সকলকে।
সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দূর্গা এবার নৌকায় মর্ত্যলোকে পৃথিবী আগমন এবং স্বর্গালোকে বিদায় নেবেন ঘোটকে (ঘোড়া) চড়ে।
রাঙামাটি পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শিক্ষক বাদল চন্দ্র দে ও সদস্য সচিব স্বপন কান্তি মহাজন জানান, এবার রাঙামাটির দশটি উপজেলার মোট ৪০টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়।
সুষ্ঠ সুশৃংখলভাবে পুজা শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার বাহিনী, সংশ্লিষ্ঠ সকলে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন কমিটি। আগামিতেও সকল জাতিগোষ্ঠীর অনুষ্ঠানে শান্তিপূর্ণ ভাবে উৎসব পালনে এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য তারা সংশ্লিষ্ঠদের অনুরোধ জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)