শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খেলা » গাজী গ্রুপ বিকেএসপি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
প্রথম পাতা » খেলা » গাজী গ্রুপ বিকেএসপি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজী গ্রুপ বিকেএসপি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

---ক্রীড়া প্রতিবেদক :: (২৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৫মি.) আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার সকালে বিকেএসপিতে গাজী গ্রুপ বিকেএসপি কাপ (অনুর্ধ ১৮) ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ এর শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
বিশেষ অতিথি হসেবে উপস্থিত ছিলেন গাজী গ্রুপের ডাইরেক্টর অব কোচিং মো. সালাউদ্দিন।

এছারাও উপস্থিত ছিলেন বিসিবি’র ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম, ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে.কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ ও উপ পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু।
উদ্বোধনী দিনে দু’টি খেলা অনুষ্ঠিত হয়। বিকেএসপি’র ১নং ক্রিকেট গ্রাউন্ডে বিকেএসপি, লালমাই ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি’র বিপক্ষে ১৫৩ রানের বিশাল ব্যবধানে জয় দিয়ে শুভ সূচনা করে।

বিকেএসপি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ৪৪.৩ ওভারে ২২৯/১০ রান করে।বিকেএসপি’র পক্ষে সাজ্জাদ সর্বোচ্চ ৮০ রান করেন। লালমাই এর রাকিবুল ১০ ওভারে ৫/৩৫ উইকেট লাভ কনে। জবাবে লালমাই ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি ৩৪.১ ওভারে ৭৬ রানে অল আউট হয়ে যায।। বিকেএসপি’র পক্ষে শাহীন ২/১৮, নওশাদ ২/১২ ও ও রাব্বি ২/৩ উইকেট লাভ করেন। এ খেলার ম্যাচ সেরার পুরস্কার পান বিকেএসপি’র সাজ্জাদ ।
বিকেএসপি’র ৩নং ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত অপর খেলায় গাজী টায়ারস ক্রিকেট একাডেমি ৪ উইকেটে চট্টগ্রামের ইস্পাহানী ক্রিকেট একাডেমিকে পরাজিত করে শুভ সুচনা করেছে। টসে জিতে ইস্পাহানী প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ৩৮.৩ ওভারে ১৫০/১০ রান করে । ইস্পাহানীর পক্ষে আলভি সর্বোচ্চ ৬৩ রান করেন। বোলিং এ গাজীর রবিউল আতিক সর্বোচ্চ ৪/২০ উইকেট লাভ করেন। জবাবে গাজী ৩৪.৪ ওভারে ১৫৪/৬ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। গাজীর সাখাওয়াত হোসেন অপরাজিত ৫৪ রান করেন। ইস্পাহানীর আসাদুর ২৮ রনে ৩ উইকেট লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান গাজীর রবিউল আতিক।

টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো : গাজী টায়ারস ক্রিকেট একাডেমি, ইস্পাহানী ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম, লালমাই ট্যিালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি, কুমিল্লা, নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি, রাজশাহী, গ্রেট হিমালয়া ক্রিকেট একাডেমি, নেপাল ও বিকেএসপি। দু’টি গ্রুপে ভাগ হয়ে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দু’টি দল ফাইনাল খেলবে।
আগামীকাল ১৩ অক্টোবর ১ নং ক্রিকেট গ্রাউন্ডে লালমাই ট্যিালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি ও নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি এবং ৩নং ক্রিকেট গ্রাউন্ডে গাজী টায়ারস ক্রিকেট একাডেমি ও গ্রেট হিমালয়া ক্রিকেট একাডেমির মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে ।





খেলা এর আরও খবর

দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)