বুধবার ● ৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে ট্যাংলরী থেকে শ্রমিকের লাশ উদ্ধার
পার্বতীপুরে ট্যাংলরী থেকে শ্রমিকের লাশ উদ্ধার
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (২৪ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.০৭মি.) দিনাজপুরের পার্বতীপুরে ট্যাংকলরীর ট্যাংকী থেকে শ্রমিকের লাশ উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।
পার্বতীপুর শহরের হলদীবাড়ী এলাকার বার্মা ফিলিং ষ্টেশনে অবস্থানরত ঢাকা মেট্রা-ঢ-৪৪-০৪৪৮ নম্বর ট্যাংকলরীর ট্যাংকীর ভিতর থেকে আজ মঙ্গলবার বেলা ১১ টায় আল আমিন (২০) এ লাশ উদ্ধার করে পুলিশ। সে দীর্ঘদিন যাবৎ রওশন ফিলিং স্টেশনে কমর্রত ছিলো। ট্যাংলরীর পরিষ্কারের সময় অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আল আমিন (২০) পার্বতীপুর পৌরসভার গুলপাড়া এলাকার আফসার আলী’র পুত্র।
জানা যায়, গতকাল সোমবার বিকেলে গাড়ীর ট্যাংকী পরিস্কার করার জন্য আল আমিন ট্যাংকীর ভিতরে ঢুকে আর বের হয়নি। আজ মঙ্গলবার খোজা খুজি করে সকাল ৮ টার দিকে চালক গাড়ীতে উঠে ট্যাংকীর ঢাকনা খোলা দেখতে পায়। পরে ভিতরে লাশ দেখতে পেয়ে সবাইকে জানায় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল হক প্রধান বলেন, আল আমিন নিয়মিত বার্মা ফিলিং স্টেশনে কাজ করত। তার কাজ ছিলো তেল ঢেলে নেওয়ার পর ট্যাংলরীটি পরিষ্কার করা। গ্যাস হওয়ায় সেখানে অক্সিজেন স্বল্পতাকে তার মৃত্যুর কারণ হিসেবে ধরা হচ্ছে। এখন পর্যন্ত তার পরিবার থেকে কোন অভিযোগ না পাওয়ায় কোন মামলা হয়নি।





পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল