শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
রাঙামাটি, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমের মাটিতে সন্ত্রাস ও চাঁদাবাজের স্থান হবেনা : প্রতিমন্ত্রী বীর বাহাদুর
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমের মাটিতে সন্ত্রাস ও চাঁদাবাজের স্থান হবেনা : প্রতিমন্ত্রী বীর বাহাদুর
শনিবার ● ২৫ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমের মাটিতে সন্ত্রাস ও চাঁদাবাজের স্থান হবেনা : প্রতিমন্ত্রী বীর বাহাদুর

---আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১১ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৬মি.) আলীকদমের মাটিতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান হবে না। সন্ত্রানের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এলাকায় শান্তি থাকলে উন্নয়ন হবে। বান্দরবান জেলার মধ্যে দুর্গম কুরুকপাতা ইউনিয়নের সার্বিক উন্নয়নকে প্রাধিকার দেওয়া হবে। আগামী ১৯ সাল থেকেই কুরুক পাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে মাাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হবে। ভৌত অবকাঠামো নির্মাণ ও ক্লিনিক স্থাপনে উদ্যোগ নেওয়া হবে। ২৫ নভেম্বর শনিবার নবগঠিত কুরুকপাতা ইউনিয়নবাসীর পক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি। এর আগে নির্মানধীন আলীকদম-পোয়ামুহুরী সড়ক বেয়ে কালাইয়ার ছাড়া এসে সেখান থেকে বিশাল নৌবহরে তিনি কুরুক পাতা পৌঁছান। সেখানে স্থানীয় মুরুংরা তাদের ঐতিহ্যবাহী ফ্লুং বাসি বাজিয়ে তাঁকে অব্যর্থনা জানান।
প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এমপি আরো বলেন, দীর্ঘদিন যাবত আলীকদম-পোয়ামুহুরী সড়কের কাজ শুরু হলেও বন বিভাগের বাধার কারণে কাজটি থেমে থাকে। পরে প্রধানমন্ত্রী বিষয়টি জানার পর সড়কটির নির্মাণে ৩৭৬ কোটি টাকা দেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে নির্মানের দায়িত্ব প্রদান করেন। যা সেনাবাহিনী ইতোমধ্যেই বাস্তবায়ন করছে। সন্ত্রাস ও চাঁদাবাজি না থাকলে এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে জানিয়ে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার আবারো ক্ষমতায় আসলে দেশের মানুষ উন্নয়নের সুফল ভোগ করবে।
কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপং মুরুং এর সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (সিএইচটিডিবি) ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, আলীকদম জোন কমান্ডার লে. কর্ণেল মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী, সহকারি পুলিশ সুপার ইয়াছিন আরাফাত, নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, থোয়াইচাহ্লা মার্মা, লক্ষ্মীপদ দাশ, চিংইয়ং ম্রো, তিংতিংম্যা, ক্যসাপ্রু ও সিভিল সার্জন অংশৈপ্রু চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে সিএইচটিডিবি’র অর্থায়নে ৩৫০ পরিবারকে ৬৫ ওয়ার্ডের একটি করে সোলার প্যানেল, ৩৫ পরিবারকে একটি করে গরু, দুস্থ পরিবারের মাঝে ১০টি সেলাই মেশিন ও কৃষকদের ২৫টি স্প্রে মেশিন বিতরণ করা হয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)