বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সাত পা বিশিষ্ট গরু বাছুর : এলাকায় চাঞ্চল্য
আত্রাইয়ে সাত পা বিশিষ্ট গরু বাছুর : এলাকায় চাঞ্চল্য
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২৩ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মি.) নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম তিলাবাদুরি গ্রামে ‘সাত পা’ বিশিষ্ট একটি এঁড়ে বাছুরের জন্ম হয়েছে। ৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় তিলাবাদুরী গ্রামের শ্রী: নয়ন কুমারের বাড়িতে অদ্ভুত বাছুরটি জন্ম নিয়েছে।
‘সাত পা’ বিশিষ্ট বাছুরের জন্ম হওয়ার খবর এলাকায় প্রচার হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আশপাশের গ্রামের শত শত উৎসুক জনতা এক নজর দেখতে গাভীর মালিকের বাড়িতে ভিড় করতে থাকে। বাছুরটির পিঠের উপরে আলাদা ভাবে আরো তিনটি পা বের হয়েছে। বর্তমানে বাছুরটি সম্পর্ণ সুস্থ্য আছে এবং হেঁটে বেড়াতে দেখা গেছে।
এ ব্যাপারে গাভীর মালিক শ্রী: নয়ন কুমারের সাথে কথা বললে তিনি জানান, তিনি পেশায় একজন কৃষক। তিনি দীর্ঘ দিন যাবৎ গরু বাছুর পালন করে আসছেন। গত বুধবার সন্ধ্যায় তার গাভী ‘সাত পা’ বিশিষ্ট বাছুর প্রসব করে। বর্তমানে শত শত উৎসুক জনতা তার বাড়িতে গাভী দেখার জন্য ভিড় করছে।
এ বিষয়ে আত্রাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন আল-ফারুক বলেন, অনেক সময় কনজেনিটাল ডিফেক্টের ( জন্মগত ত্রুটি ) কারণে এমনটা হয়ে থাকে। এ ধরণের ঘটনা সচারাচর দেখা যায় না।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল