বৃহস্পতিবার ● ১২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » রাঙ্গুনিয়ায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় আদালতে মামলা
রাঙ্গুনিয়ায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় আদালতে মামলা
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৯ চৈত্র ১৪২৪ বাঙলা বাংলাদেশ সময় বিকাল ৩.৫১মি.) রাঙ্গুনিয়ায় ব্যবসায়ী নুর উল্লাহ সুমনের উপর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি আবু মনসুরের হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে। গতকাল ১১ এপ্রিল বুধবার দুপুরে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন ব্যবসায়ীর বড় ভাই আহমদ উল্লাহ খোকন। তিনি চন্দ্রঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।বাদী পক্ষের আইনজীবি জাহিদুল ইসলাম বলেন মামলায় আবু মনসুরকে প্রধান করে ৫ জনকে বিবাদী করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে থানাকে সরাসরি এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য গত সোমবার দুপুর দেড়টার দিকে মুরাদ নগর এলাকায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরীর বাড়িতে পারিবারিক জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশী বৈঠকে মনসুরসহ ৫ জন লোক হামলা চালায়। হামলায় ব্যবসায়ী নুর উল্লাহ সুমন মারাত্বক আঘাত পান।





ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার