শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » নগরবাসীর সার্বিক উন্নয়ন চ্যালেঞ্জিং হিসেবে গ্রহন করেছি : মেয়র আরিফ
প্রথম পাতা » সকল বিভাগ » নগরবাসীর সার্বিক উন্নয়ন চ্যালেঞ্জিং হিসেবে গ্রহন করেছি : মেয়র আরিফ
বুধবার ● ২৫ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নগরবাসীর সার্বিক উন্নয়ন চ্যালেঞ্জিং হিসেবে গ্রহন করেছি : মেয়র আরিফ

---সিলেট প্রতিনিধি :: (১২ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.২৬মি.) সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দেবার লক্ষ্যে সিটি ডিজিটাল সেন্টার এর বিকল্প নেই। সিটি ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনগন সেবা পাবে ঘরে বসে। স্বপ্ন পুরনে ডিজিটাল এই সেবা গড়ার লক্ষ্যে তথ্য ও সমস্ত সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন পৌছে যাবে আপনার দরজায়। গত মঙ্গলবার (২৪ এপ্রিল) সিলেট জেলা পরিষদ হল রুমে সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে ‘নগর ডিজিটাল সেন্টার শক্তিশালী ও টেকসইকরণ’ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একসেস টু আই ইনফরমেশন (এটুআই)’র সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এ জেড নূরুল হক।

সিসিকের কর্মকর্তা চন্দন দাস’র সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, সরকারী বা বেসরকারী সেবা গ্রহনের জন্য সময় বা অর্থ অপচয় হবে না নগরবাসীর। তিনি বলেন, সরকারী এই সেবা আগামী এক সপ্তাহের মধ্যে নগরীর ২৭টি ওয়ার্ডে স্থাপন করে নগরবাসীর সেবা প্রদান করা হবে।

এক্ষেত্রে সিটি কর্পোরেশন সকল সাপোর্ট প্রদান করবে জানিয়ে সিসিক মেয়র বলেন, আমি নগরবাসীর কাঙ্খিত উন্নয়ন পৌঁছে দিতে দিন-রাত কাজ করে যাচ্ছি। নগরবাসীর সার্বিক উন্নয়ন চ্যালেঞ্জিং হিসেবে গ্রহন করেছি বলেই নগরীর উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।

মেয়র বলেন, ইতিমধ্যে নগরীর রাস্তা-ঘাট সম্প্রসারণ, নতুন রাস্তা নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, যানজট সমস্যার সমাধান, পানীয় জলের সংকট দূর হয়েছে । নগরবাসীর সার্বিক নিরাপত্বায় প্রতিটি ওয়ার্ড সিসি ক্যামেরার আওতায় আসছে। ইতিমধ্যে নগরীর প্রধান প্রধান রাস্তায় এলইডি বাতি স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিসিকের ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত, রাজিক মিয়া, একসেস টু আর’র পরিচালক পারভেজ হাসান, সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)