শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবী পালিত
প্রথম পাতা » নওগাঁ » ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবী পালিত
বুধবার ● ২১ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবী পালিত

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৬ মি.)নওগাঁর আত্রাইয়ে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রভাষক জাকিরুল ইসলাম,প্রভাষক আবু রেজা, প্রমুখ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে প্রভাষক ইদ্রিস আলী, প্রভাষক মানুনুর রশীদ, প্রভাষক রিপন সরদার, আত্রাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সেন্টু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, খালেক হাসান, হারুন অর রশীদ,আবু বকর সিদ্দিক,জহুরুল ইসলাম, আফাজ উদ্দিন ও মো. রফিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মহানবী সা: এর জীবনী ও কমের্র উপর আলোচনা বিশেষ করে ইসলামি শান্তি প্রগতি, সৌহার্দ, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে এবং মহানবীর আদর্শ পারিবারিক,সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে বাস্তবায়নের আহবান জানানো হয়।

বিশ্বনাথে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র‌্যালি
---বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীয্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে এক বর্ণাঢ্য মুবারক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি বিশ্বনাথ। আজ বুধবার বাদ যোহর বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা থেকে র‌্যালীটি বের হয়ে পুরান বাজার ও নতুন বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এরআগে সকাল থেকেই বিশ্বনাথের প্রতিটি ইউনিয়ন ও মাদ্রাসা থেকে সজ্জিত গাড়িসহ বিশ্বনাথ আলিয়া মাদ্রাসায় জমায়েত হতে থাকেন শত শত ধর্মপ্রাণ মুসলমান। দুপুর ১২টা থেকে শুরু হয় আলোচনা সভা। পরে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি বিশ্বনাথ’র আহবায়ক সূফি সামছুল ইসলাম সভাপতিত্বে ও সদস্য সচিব চৌধূরী আলী আনহার শাহান’র পরিচালনায় বিভিন্ন আলেম সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও র‌্যালীতে অংশগ্রহন করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)