মঙ্গলবার ● ৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছোটহরিণায় ১২ বিজিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ছোটহরিণায় ১২ বিজিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বরকল প্রতিনিধি :: রাঙামাটি জেলার বরকল উপজেলার ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ছোটহরিণা জোন এর উদ্যোগে গতকাল ৭ জানুয়ারি সোমবার গরীব ও দুস্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
‘সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা’ এ স্লোগানকে সামনে রেখে পাহাড়ি শীতার্ত মানুষদের মাঝে উষ্ণতা ছড়াতে তাদের পাশে দাঁড়িয়েছে ছোটহরিণা জোনের জোন কমান্ডার। পাহাড়ি ও বাঙালি মানুষদের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ছোটহরিণা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো. আতিক চৌধুরি, বিএসপি।
ছয় মাসের শিশু কোলে নিয়ে কম্বল নিতে আসা উর্মি চাকমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন এ কম্বল আমার সন্তানের শীত দূর করবে। খুশিতে আত্মহারা এ নারী বলেন আমাদের ছোট ঘরে উষ্ণতা ছড়িয়ে পড়বে।
এই উদ্যোগের ব্যাপারে ছোটহরিণা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো. আতিক চৌধুরি, বিএসপি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন সকল ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি পাহাড়ে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেবার চেষ্টা করছি। মানব কল্যাণে আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।





একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ
কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত