শনিবার ● ২৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে মডেল পাড়া কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মন্ত্রী বীর বাহাদুর
বান্দরবানে মডেল পাড়া কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মন্ত্রী বীর বাহাদুর
বান্দরবান প্রতিনিধি :: ইউনিসেফ পরিচালিত ‘পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান’ প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলায় ২৫টি উপজেলায় ১টি করে ২৫টি মডেল পাড়াকেন্দ্র নির্মান কাজের কর্মসূচী গ্রহণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এই ২৫টি পাড়া কেন্দ্রের নির্মাণ ব্যয় হবে ৭ কোটি ৫০ লাখ টাকা।
আজ শনিবার ২৩ মার্চ দুপুরে বান্দরবানে সুয়ালক মাঝের পাড়ায় এই প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, নবনিবার্চিত উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ও ভাইস চেয়ারম্যান রাজু মং মারমা প্রমূখ।





রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল