সোমবার ● ২৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » খেলা » খেলাধুলা সমাজ থেকে সন্ত্রাস দূর করে : সুহেল আহমদ চৌধুরী
খেলাধুলা সমাজ থেকে সন্ত্রাস দূর করে : সুহেল আহমদ চৌধুরী

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, খেলাধুলা সমাজ থেকে সন্ত্রাস দূর করে,শান্তি প্রতিষ্টা করে যুব-ছাত্র সমাজকে সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখে৷ শরীর গঠনেও খেলাধুলার বিকল্প নেই৷ বেশি বেশি খেলাধুলা আয়োজনে সকলে সহযোগীতা করা উচিত ৷ ২৪ জানুয়ারী রবিবার বেলা বেলা ২টায় উপজেলার দৌলতপুর মাঝপাড়া গ্রামের পশ্চিমের মাঠে প্রতিভা ক্রিকেট ক্লাব আয়োজিত ‘১ম কদর উদ্দিন ক্রিকেট টুর্নামেন্টের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন৷
তরম্নন সংগঠক রুহেল আহমদ কালুর সভাপতিত্বে ও আরব খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার অলংকারি ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্বাস আলী৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবদুণ মজিদ,বিশিষ্ট মুব্বরী কুটি মিয়া, চেরাগ আলী, মনির মিয়া, বিশিষ্ট সমাজসেবক আশরাফুল ইসলাম খান সুহেল, বিএনপি নেতা নজির মিয়া, এখলাছুর রহমান তসছিল খান, প্রবাসী মকসুদ আলী৷ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা রানা, আতিক মিয়া, এনাম শাহ, ছাত্রনেতা সুলতান খান, শামিম খান, সিএম সুজন, ধন মিয়া, জাকির হোসেন, তরম্নণ সংগঠক লিলু মিয়া, রিপন মিয়া চৌধুরী, হেলাল মিয়া, আনহার মিয়া, জামাল আহমদ, জাকির ডন, সালিক মিয়া৷ প্রতিভা ক্রিকেট ক্লাব দৌলতপুর ও ভিএস থ্রী ব্রাদার্স ক্রিকেট ক্লাব সিলেটের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়৷





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল