বৃহস্পতিবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথ নতুনবাজার বণিক কল্যাণ সমিতির শপথ গ্রহন
বিশ্বনাথ নতুনবাজার বণিক কল্যাণ সমিতির শপথ গ্রহন

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে৷ উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক ৩ ফেব্রুয়ারী বুধবার বিকেল নিজ কার্যালয়ে তাঁদেরকে শপথ বাক্যপাঠ করান৷
শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইন, ভারপ্রাপ্ত সিনিয়র মত্স্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, নতুন বাজার ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি আইয়ুব আলী, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবদুল ওয়াদুদ, সদস্য সচিব মকদ্দছ আলী, সদস্য আবুল লেইছ, যুবলীগ নেতা রাসেল আহমদ, ইকবাল হোসেন শাহীন, জেলা তরুণ লীগ নেতা আবদুল বাতিন৷
শপথ গ্রহণ করেন বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির নব-নির্বাচিত সভাপতি শামীম আহমদ, সহ সভাপতি হাজী মোঃ নুর মিয়া, মতছির আলী, হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাসমত আলী, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ সোহেল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, প্রচার ও দপ্তর সম্পাদক মাওঃ শামীম আহমদ সেবুল, ১নং ওয়ার্ড সদস্য এমদাদ হোসেন নাইম, আবদুল মতিন রণি, ২নং ওয়ার্ড সদস্য জয়নাল আবেদীন, সুন্দর আলী রুহুল, ৩নং ওয়ার্ড সদস্য গিয়াসউদ্দিন, এমরান আলী৷





নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি