শনিবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খেলা » জার্সিই একটি দল ও দেশের পরিচয় বহন করে: সোহেল আহমদ চৌধুরী
জার্সিই একটি দল ও দেশের পরিচয় বহন করে: সোহেল আহমদ চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী বলেছেন, জার্সিই একটি দল ও দেশের পরিচয় বহন করে৷ খেলায় অংশ নিতে জার্সির বিকল্প নেই৷ জার্সি ছাড়া কোন খেলায় অংশ নেয়া যায়না৷ বিশ্বের বিভিন্ন দেশের নামি-দামী ক্লাবগুলোর জার্সিই প্রমাণ দেয় তাদের পরিচয়৷ ৬ ফেব্রুয়ারী শনিবার বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে লানিং পয়েন্ট আয়োজিত ২০১৬ সালের ক্রিকেট মৌসুমের ফুলকুঁড়ি ক্লাব’র জার্সির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷
লানিং পয়েন্ট এর পরিচালক প্রভাষক মঈনউদ্দিনের সভাপতিত্বে ও ক্রীড়ানুরাগী দিলোয়ার হোসেন শিপলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, মাসিক ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন৷ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লানিং পয়েন্ট গোয়ালাবাজার শাখার ইন-চার্জ আব্দুস শহিদ, যুক্তরাজ্য প্রবাসী ইসহাক আহমদ, সুহেল আহমদ, এমরান আহমদ, শামীম আহমদ, আমিনুল ইসলাম মামুন, ক্রীড়ানুরাগী তহশিল খান, কারিকোনা গ্রামের মুরব্বী বাবুল হোসেন, ইসলামউদ্দিন, আশিক আলী, নূরম্নল হক, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি সাদউদ্দিন, ক্রীড়া সংগঠক রাসেল আহমদ শাওন, রুবেল আহমদ, আব্দুল হালিম অপু, ফখরউদ্দিন, নজরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, আবুল কাশেম প্রমুখ৷





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল