শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ জুলাই ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পুলিশের সচেতনতা মূলক লিফলেট বিতরণ
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পুলিশের সচেতনতা মূলক লিফলেট বিতরণ
বুধবার ● ৮ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে পুলিশের সচেতনতা মূলক লিফলেট বিতরণ

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে
আজ বুধবার উপজেলার শাহাগোলা ও পাঁচুপুর ইউনিয়নের বিভিন্ন জনবহুল এলাকায় এসব লিফলেট বিতরণ করেন আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন, ওসি (তদন্ত) মোজাম্মেল হক, এসআই প্রদীপ কুমার, মোস্তাফিজুর রহমান, ডিএসবি নূরুল ইসলামসহ থানা
পুলিশ।

আত্রাই থানা পুলিশের জনসচেতনতা মূলক প্রচারপত্র বিতরণ
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার দিক নির্দেশনায় আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে পানিতে ডুবে মৃত্যু রোধ ও সাপে কাটলে করণীয় বিষয়ক সচেনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার দিনব্যাপী ওসি মোসলেম উদ্দিন এবং ওসি তদন্ত মোজাম্মেল হক, এসআই প্রদীপ কুমার, মোস্তাফিজুর রহমান, হাইদার আলী, মনিরুল ইসলাম, ডিএসবি নূরুল ইসলামসহ থানা পুলিশের চৌকস টিম এ কার্যক্রম পরিচালনা করেন।

এসময় উপজেলা সদর ,সাহেবগঞ্জ বাজার, আহসানগঞ্জ স্টেশন, আত্রাই নতুন বাজার, বান্দাইখাড়া বাজার, শুটকিগাছা বাজার, ভবানীপুর বাজার, শাহাগোলা স্টেশন বাজার, সুদরানা বাজার, নওদুলি বাজার সহ লোক সমাগম হয় এমন স্থানে স্থায়ী বিলবোর্ড ঝোলানো এবং সর্ব সাধারনের হাতে হাতে প্রচারপত্র দেওয়া হয়।

ওসি মোসলেম উদ্দিন বলেন, বিতরণকৃত লিফলেটে ৫ বছরের বেশি বয়সের শিশুদের অল্প পানিতে সাঁতারে শেখানো ব্যবস্থা, ৭ বছরের শিশুদের অভিভাবকদের তত্বাবধানে রাখা, এপ্রিল থেকে সেপ্টেমবর মাস পর্যন্ত শিশুদের পানিতে ডবার বেশি সম্ভাবনা থাকে। তাই এ সময়ে তাদেরকে চোখে চোখে রাখা এবং সর্প দংশনের রোগিদের প্রাথমিক চিকিৎসা দিতে দ্রুত হাসপাতালে নেয়াসহ বিভিন্ন নির্দেশনা মূলক এ লিফলেট বিতরণ করা হয়।

গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে বৃষ্টি কুমারী (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃষ্টি কুমারী উপজেলার শাহাগোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাসায় আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। পরে বুধবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। বৃষ্টি কুমারী উপজেলার শাহাগোলা পীরপাড়া গ্রামের বিপুল চন্দ্রের মেয়ে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় সে ঘরের তীরের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বৃষ্টি কুমারী।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যার পথ বেছে নেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)