শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » শিরোনাম » বর্তমান সরকার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নিরলসভাবে কাজ করছে- জলবায়ু মন্ত্রী
প্রথম পাতা » শিরোনাম » বর্তমান সরকার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নিরলসভাবে কাজ করছে- জলবায়ু মন্ত্রী
বুধবার ● ৬ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্তমান সরকার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নিরলসভাবে কাজ করছে- জলবায়ু মন্ত্রী

ছবি: সংবাদ সংক্রান্তউত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়ন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো ও স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। গ্রামাঞ্চলের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃকালীন ভাতাসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্ন ভাতাসহ নানা সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে। গৃহ ও ভূমিহীন অসহায় দারিদ্র মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে সরকার নিজ অর্থায়নে খাস ভুমিতে বাড়িঘর নির্মান কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ দেশের জন্য এক বিরল দৃষ্টান্ত এবং ইতিহাস। অতীতের কোনো সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বা সুযোগ সুবিধার ব্যবস্থা করেনি কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের নিয়মিত ভাতা প্রদান করছে এবং ঘরবাড়ি নির্মাণ করে দিচ্ছে।
৬ জানুয়ারী বুধবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুধি সমাবেশে হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবুর সভাপতিত্বে ও কুর্শি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট সুলতান মাহমুদ, কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খয়ের, সাবেক চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী প্রমুখ। সুধি সমাবেশের পূর্বে কুর্শি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মিজানুর রহমান ও গীতাপাঠ করেন অমেলেন্দু সূত্রধর। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন- বিগত জোট সরকারের আমলে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছিল ৩ হাজার মেগওয়াট আর বতর্মান আওয়ামীলীগ সরকারের আমলে তা ২৪ হাজার মেগওয়াটে উন্নীত করণ করা হয়েছে। আগামী ২০৪১ সালে ৪০ হাজার মেগওয়াটের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন- প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় করা হয়েছে, বর্তমানে পূর্বে দেশের মাথাপিছু আয় ছিল ৫শ ডলার বর্তমানে তা ২হাজার ডলারে উন্নীত হয়েছে। বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ৩৬ কোটি বই এক যুগে বিতরণ করাসহ ডিগ্রী পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার সুযোগ করে দিয়েছে । দেশের উন্নয়ন ব্যাহত করতে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর তাহলেই সরকার যে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তাবায়ন হবে।

নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৩ সন্তানের জননীর করুন মৃত্যু

নবীগঞ্জ :: নবীগঞ্জে ৩ সন্তানের জননী খাদিজা বেগম(৩৫) নামে এক নারীর মত্যু হয়েছে। জানা যায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলীপাড় গ্রামের সমছু আলম বিগত প্রায় ১২ বছর পূর্বে বিয়ে করেন একই উপজেলার দীখলবাক ইউনিয়নের নতু কসবা গ্রামের খাদিজা বেগমকে। দাম্পত্য জীবনে তাদের ৩ সন্তান রয়েছ।
৬ জানুয়ারী বুধবার সকাল ৬ টায় গূহবধু খাদিজা বেগম হাঁড়ি পাতিল নিয়ে বাড়ির পাশে পুকুরে যান। খন্টাখানেক পর খাদিজা ঘরে না ফেরায় স্বামী সমছু মিয়াসহ গ্রামবাসী তাকে খুঁজতে থাকেন। পরে সকাল ৯ টায় পুকুরে জাল ফেলে খাদিজার মৃত দেহ পুকর থেকে উদ্ধার করা হয়।
এ সময় তার অবুজ ৩ সন্তানের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে। স্বামী শমছু মিয়া ও গ্রামবাসী জানান,খাদিজা বেগম বেশ কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ সত্যতা নিশ্চিত করে জানান,পরিবার ও গ্রামবাসীর তথ্যমতে খাদিজা মানসিক ভারসাম্যহীন ছিল। কারো কোন অভিযোগ না থাকায় তাকে দাফন করা হয়েছে।





শিরোনাম এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)