শনিবার ● ৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » কাপ্তাইতে মুক্তিযোদ্ধা সন্ত্রাসী আক্রমণের শিকার
কাপ্তাইতে মুক্তিযোদ্ধা সন্ত্রাসী আক্রমণের শিকার

কাপ্তাই প্রতিনিধি:: নিজ ভাগের জমি ছেড়ে না দেওয়ায় প্রতিবেশীদের সন্ত্রাসী আক্রমণের শিকার হয়েছে বীর মুক্তিযোদ্ধা দীলিপ কুমার দাশ (৬৫) ও তার ছেলে দুর্জয় দাশ (২২)। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার রাইখালী বাজারে। আহতরা বর্তমানে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। আহত মুক্তিযোদ্ধা দীলিপ কুমার দাশ জানান, রাইখালী বাজারে তার পৈত্রিক সম্পত্তি ২৩ শ ৫০ বর্গফিটের ঘর সমেত একটি দোকান রয়েছে। বেশ কিছুদিন ধরে তা কয়েক নিকট প্রতিবেশী আত্মীয় সেখানে অবস্থান করছে। ইতিমধ্যে ওই জমিতে তার অংশটি প্রতিবেশীদের নামে লিখে দেওয়ার জন্য তাকে নানা ভাবে চাপসহ হুমকি দেওয়া হচ্ছে। জমি লিখে না দিলে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানান। ঘটনার দিন মুক্তিযোদ্ধা দীলিপ কুমার বাজারে অবস্থিত তার দোকানে বসে বেচা বিক্রি করার সময় ৫/৬ জনের একটি গ্রুপ অতর্কিত দোকানে হামলা চালায় এবং তাকে বেধম মারধর করে। তার ছেলে দুর্জয় বাধা দিলে সন্ত্রাসীরা তাকেও মারধর করে। এব্যাপারে চন্দ্রঘোনা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অফিসার ইনচার্জ জহুরুল আনোয়ার বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার মুক্তিযোদ্ধা দীলিপ কুমারকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দেখতে যান, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদাত হোসেন চৌধুরী। তারা এ ন্যাক্কার জন ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবী জানান।আপলোড :৩ অক্টেবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.২৮মিঃ





পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ