শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসেই ক্রিকেট দেখা যাবে
প্রথম পাতা » আন্তর্জাতিক » ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসেই ক্রিকেট দেখা যাবে
মঙ্গলবার ● ১০ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসেই ক্রিকেট দেখা যাবে

ছবি : সংগৃহীত অলিম্পিকে ক্রিকেট নেই কেন? এই আক্ষেপ আর হয়তো বেশিদিন বয়ে বেড়াতে হবে না সমর্থকদের। অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেষ্টা চালিয়ে যাচ্ছে অলিম্পিকে ক্রিকেট ফেরাতে। এবার আনুষ্ঠানিকভাবেই বিড করেছে তারা। আজ মঙ্গলবার দুপুরে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে এই খবর।
সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসেই ক্রিকেট দেখা যাবে। আইসিসি জানিয়েছে, ‘অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। সেখান থেকে বিডে নেতৃত্ব দেওয়া হবে। আমাদের ইচ্ছা ২০২৮ লস অ্যাঞ্জেলস, ২০৩২ ব্রিসবেন এবং এরপরের আসরগুলোতেও যেন ক্রিকেট অনুষ্ঠিত হয়
আইসিসির এই পরিকল্পনায় সমর্থন আছে ভারতের। ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি গত সপ্তাহেই জানিয়েছিলেন, ২০২৮ অলিম্পিকে জনপ্রিয় এই খেলাটি অন্তর্ভূক্ত হবে।
আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের পুরো ক্রীড়া ইউনিট এই বিডের পেছনে রয়েছে এবং আমরা অলিম্পিককে ক্রিকেটের দীর্ঘ ভবিষ্যতের অংশ হিসেবে দেখছি। সারা বিশ্বে আমাদের এক বিলিয়নেরও বেশি ভক্ত রয়েছে এবং তাদের প্রায় ৯০ শতাংশ অলিম্পিকে ক্রিকেট খেলা দেখতে চায়।
ক্রিকেটের স্পষ্টতই একটি শক্তিশালী এবং উৎসাহী ভক্তের ভিত্তি রয়েছে। এটি বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, যেখান থেকে আমাদের ভক্তদের ৭২ শতাংশ আসে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রেও ৩০ মিলিয়নের বেশি ক্রিকেট ভক্ত রয়েছে।’
অলিম্পিকে একবারই ক্রিকেট হয়েছিল। সেটা সেই ১৯০০ সালে প্যারিসে। গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় সেবার গ্রেট ব্রিটেন স্বর্ণ আর ফ্রান্স রৌপ্য পদক জেতে। তবে তার পর থেকে অলিম্পিকে ক্রিকেট না রাখার মূল কারণই ছিল, বেশি সময় ব্যয়। তখন তো ছিল কেবল টেস্ট ক্রিকেট।
কিন্তু বর্তমান সময়ে ক্রিকেটের ফরমেট বদলেছে। ২০ ওভারের টি-টোয়েন্টি ফরমেটে সময় লাগে সাড়ে তিন ঘণ্টার মতো। এখন ১০০ বলের ক্রিকেট বা ১০ ওভারের ফরমেটও চলে এসেছে। তাই সময়টাকে এখন আর বড় বাধা মনে করছে না আইসিসি।





আন্তর্জাতিক এর আরও খবর

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা

আর্কাইভ