শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত নাগরিকে সরিয়ে নিবে আমেরিকা
প্রথম পাতা » আন্তর্জাতিক » ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত নাগরিকে সরিয়ে নিবে আমেরিকা
শুক্রবার ● ২০ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত নাগরিকে সরিয়ে নিবে আমেরিকা

ছবি : কারজাইয়ের সঙ্গে সরকার গঠন নিয়ে বৈঠকে তালিবান নেতৃত্ব। পিটিআই। চুক্তি ভেঙে তালিবান কাবুল দখল করেছে বলে অভিযোগ করেছেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ গনি।
দেশে সরকার গড়া নিয়েও আমেরিকার সঙ্গে তালিবানের আলাদা চুক্তি হয়েছে বলে এ বার উঠে এল রিপোর্ট। তাতে বলা হয়েছে, ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত নাগরিকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। তা না হওয়া পর্যন্ত সরকার গড়া যাবে না বলে তাদের সঙ্গে চুক্তি হয়েছে তালিবানের।
গত ১৫ অগস্ট কাবুল দখল করে তালিবান। তার পর এক সপ্তাহ কাটতে চললেও প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই এবং গনি-বিরোধী আবদুল্লা আবদুল্লার সঙ্গে সরকার গঠন নিয়ে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। সরকার গঠন নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত বিশেষ চুক্তিই তার জন্য দায়ী বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আশরাফ গনি সময়ের এক সরকারী কর্মকর্তা।

দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছিলেন তালেবানের শীর্ষ নেতা শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই
দীর্ঘ দুই দশক পর আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলে নিয়েছে তালেবান। দ্বিতীয় দফায় সরকার গঠনে প্রশাসনের শীর্ষে যারা থাকবেন তাদের মধ্যে অন্যতম শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই।
২০০১ সালে ক্ষমতাচ্যূত হওয়ার আগে তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা স্টানিকজাই নিজের সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একামেডিতে (আইএমএ)। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া টাইমস ও ইকোনোমিকস টাইমসহ বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।
১৯৮২ সালে আফগান ক্যাডেট হিসেবে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছিলেন এই শীর্ষ স্থানীয় তালেবান নেতা। ব্যাচমেটদের কাছে তিনি শেরু নামেই পরিচিত ছিলেন। শরীরিকভাবে শক্তিশালী হলেও তার উচ্চতা আহামরি কিছু ছিল না। এমনকি ধর্মান্ধ বলেও পরিচিতি ছিল না তার।
মাত্র ২০ বছর বয়সে দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। দেশের সেনাবাহিনীর পদক পাওয়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডি এ চতুর্বেদী ছিলেন শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাইয়ের ব্যাচমেট।
ভারতের স্বাধীনতার পর থেকেই বিভিন্ন দেশের ক্যাডেটরা আইএমএতে ভর্তি হতে পারতেন। আফগান ক্যাডেটরাও আইএমএতে ভর্তির সুবিধা পেতেন। সেই সুবাদেই সেখানে প্রশিক্ষণের সুযোগ পান স্টানিকজাই।
সেই সময় তার ব্যাচমেটরা বলছেন, আর দশটা সাধারণ ছেলের মতোই ছিলেন স্টানিকজাই। বন্ধুবৎসল বলেও পরিচিতি ছিল তার। হৃষিকেষের গঙ্গায় ‘শেরু’র সাঁতারের একটি ছবিও আছে বলে জানিয়েছেন তার সেই সময়কার সহপাঠীরা।
রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন স্টানিকজাই দেড় বছর আইএমএ’তে প্রশিক্ষণ নেওয়ার পর ফের আফগানিস্তানে ফিরে যান তিনি। সেখানে আফগান ন্যাশনাল আর্মিতে লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন। সোভিয়েত-আফগান যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। ইসলামিক লিবারেশন অব আফগানিস্তানের হয়েও যুদ্ধ করেছেন স্টানিকজাই।
শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই প্রায় এক দশক ধরে দোহায় বসবাস করেছেন। ২০১৫ সালে সেখানকার রাজনৈতিক কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। তিনি তালেবানের হয়ে আফগান সরকারের সাথে আলোচনায় অংশ নিয়েছেন। বেশ কয়েকটি দেশে কূটনৈতিক সফরে তালেবানদের প্রতিনিধিত্ব করেছেন স্টানিকজাই।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ