শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের ৩১টি রাজনৈতিক দলকে আফগানিস্তানের পরিস্থিতি অবহিত করলেন বিদেশমন্ত্রী
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের ৩১টি রাজনৈতিক দলকে আফগানিস্তানের পরিস্থিতি অবহিত করলেন বিদেশমন্ত্রী
শুক্রবার ● ২৭ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের ৩১টি রাজনৈতিক দলকে আফগানিস্তানের পরিস্থিতি অবহিত করলেন বিদেশমন্ত্রী

ছবি : আফগান সাংসদ রঙ্গিনা কারগার।ছবি : কাবুলের বিমানবন্দরের বাইরে মারাত্মক হামলার পর তালিবান যোদ্ধারা বিমানবন্দরের বাইরে পাহারায়, ২৭ আগস্ট- ২০২১।ভারত সরকার আজ আবারও জানিয়েছে, আফগানিস্তান থেকে প্রতিটি ভারতীয় নাগরিককে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনাই তাদের অগ্রাধিকার। গতকাল বৃহস্পতিবার নতুন দিল্লিতে সারাদেশের একত্রিশটি রাজনৈতিক দলের নেতাদের আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে ভারতের কার্যক্রম ও নীতি সম্পর্কে অবহিত করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, বহু ভারতীয় নাগরিককে আমরা আফগানিস্তান থেকে নিয়ে আসতে পেরেছি। কিন্তু এখনও অনেকেই বাকি রয়ে গেছেন। তাঁদের সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার চেষ্টা চলছে। তবে মুশকিল হলো, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা আর বেশ কিছু ভারতীয় নানান জায়গা থেকে কাবুলে এসে পৌঁছনোর পরেও ভারতীয় দূতাবাসে তাঁদের নাম নথিভুক্ত করাননি। তাই তাঁরা কোথায় আছেন খোঁজ করতে পারা যাচ্ছে না।
বিদেশমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য বিশ্বনেতার সঙ্গে কথা বলেছেন, সকলেই আফগানিস্তানের ব্যাপারে চিন্তিত।
জয়শঙ্কর বলেছেন, দোহা চুক্তিতে তালিবান যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করছে না। ওই দেশে পরিস্থিতি এখন সঙ্কটজনক, আরও অবনতি হতে পারে। সবদিক ভেবে চিন্তে আমরা এগোচ্ছি। এই পরিস্থিতিতে সরকার সব বিরোধী দলগুলোকে পাশে চাইছে, যাতে সবাই মিলে একসঙ্গে পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব হয়।
বৈঠক শেষে রাজ্যসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের সাংসদ মল্লিকার্জুন খড়গে সাংবাদিকদের জানান, তাঁরা সরকারকে কথা দিয়েছেন পাশে থাকবেন। কারণ, আফগানিস্তানের বিপদ শুধু কেন্দ্রীয় সরকারের নয়, সারাদেশের। সকলে একসঙ্গে এই সঙ্কট পার হওয়ার চেষ্টা করতে হবে।
প্রসঙ্গত, সংবাদ সংস্থা এএনআইকে খড়গে বলেন, আমরা খবর পেয়েছি সম্প্রতি একজন আফগান কূটনীতিককে দিল্লির বিমানবন্দর থেকে ভারত ফেরত পাঠিয়ে দিয়েছে। এটা আমাদের মতে অনুচিত হয়েছে। এ ব্যাপারে বিদেশমন্ত্রক আমাকে বলেছে, এটা একটা ভুলবশত হয়েছে। আর কখনও এমন হবে না। কেন এটা হল, তার খোঁজখবর নেওয়া হচ্ছে।
উল্লেখ্য,আফগানিস্তানের সংসদ উওলেসি জিরগার মহিলা সদস্য রঙ্গিনা কারগার অভিযোগ করেছেন, তাঁকে গত সপ্তাহে দিল্লি বিমানবন্দর থেকে ভারতে ঢুকতে না দিয়ে ফিরতি বিমানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কারগার বলেন, ২০১০ সাল থেকে তিনি জিরগার সদস্য। ফারইয়াব প্রদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। কোনও রাজনৈতিক দলের সদস্য নন, তিনি একজন মহিলা মানবাধিকারকর্মী। তাঁর আফগান কূটনৈতিক ও সরকারি বিশেষ পাসপোর্টের জন্য ভারতে ঢুকতে কোনও ভিসার দরকার হয় না। এ বিষয়ে ভারত ও আফগানিস্তানের মধ্যে বিশেষ দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে এবং এই পাসপোর্টে তিনি আগে বহুবার ভারতে এসেছেন। আফগানিস্তানের অবস্থা খারাপ হচ্ছে টের পেয়ে গত জুলাই মাসে স্বামী ও চার সন্তানসহ তিনি ইস্তানবুলে চলে গিয়েছিলেন।
কিন্তু এবার তালিবানের হাতে কাবুল পতনের পাঁচ দিন পর ২০শে আগস্ট ইস্তানবুল থেকে দুবাইয়ের একটি উড়ানে তিনি নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেই দিন বেলা ১১টার সময় দিল্লিতে তাঁর ডাক্তার দেখানোর কথা। দু’দিন পর ২২ তারিখ আবার ইস্তানবুল ফিরে যাওয়ার টিকিট কাটা ছিল। কিন্তু ওই দিন বিমানবন্দরে অভিবাসন কর্মীরা তাঁর পাসপোর্ট হাতে নিয়ে একটু অপেক্ষা করতে বলে তাঁদের ওপরওয়ালার সঙ্গে কথা বলতে যান। এর দু’ঘণ্টা পরে যে বিমানে করে তিনি দিল্লিতে নেমেছিলেন, সেই বিমানে করেই তাঁকে ইস্তানবুল ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
সূত্র : ভয়েস অফ আমেরিকা।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ