শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ভুয়া ডিবি আটক
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ভুয়া ডিবি আটক
বৃহস্পতিবার ● ২০ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে ভুয়া ডিবি আটক

--- ঝালকাঠি প্রতিনিধি :: কখনো পুলিশের গোয়েন্দা শাখার সদস্য, কখনো জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্য, কখনো মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের দায়িত্বে নিয়োজিত, আবার কখনো সাংবাদিক দাবীকারী যুবক রাশেদ খান অবশেষে পুলিশের খাচায়। বয়স মাত্র ২৫ থেকে ৩০ এর কোঠায়।

বুধবার রাত সারে ১১ টায় ঝালকাঠি কাঠপট্টি কলাবাগান এলাকায় গিয়ে কয়েকজন কিশোর ছেলেকে পিটানোর অভিযোগে রাশেদ নামের এক যুবককে ধরে ফেলে স্থানীরা।

কলাবাগান এলাকার বাসিন্দা টিটু তালুকদার বলেন, রাসেদকে স্থানীরা ধরে ফেলার পরে সে নিজেকে মাদকনিয়ন্ত্রন অধিদপ্তরের লোক বলে পরিচয় দেয়। এরপর রাশেদকে স্থানীরা মারধর করতে গেলে সে তখন নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়।

পৌর এলাকার ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল বলেন, ঘটনার সময় রাশেদ নামের ঐ যুবককে গনপিটুনি থেকে রক্ষা করা এবং উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রন করার জন্য রাতেই তাকে থানায় ধরিয়ে দেয়া হয়।

শুভ আহম্মেদ নামের একটি ফেসবুক আইডি থেকে ঘটনার সময় লাইভে থাকতে দেখা গেছে। ৩ মিনিট ৩৪ সেকেন্ডের লাইভ ভিডিওটিতে দেখা গেছে রাশেদ এবং তার এক সহযোগীকে একটি দোকানের সামনে দার করিয়ে রাখা হয়েছে। সেখানে থানা পুলিশ, কাউন্সিলর এবং স্থানীয় লোকজনের বেশ উপস্থিতিও ছিলো। ভুয়া ডিবি বলে লোকজনের হইচই’র এক পর্যায়ে রাশেদ ও তার সাথে থাকা অপর যুবককে সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আব্দুল মালেক এর নেতৃত্বে পুলিশ সদস্যরা গাড়ীতে তুলে থানায় নিয়ে যায়।

রাসেদ খান ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমানের ভাইয়ের ছেলে এবং চেয়ারম্যানের ব্যাক্তিগত ক্যামেরাপার্সন হিসেবেও বিভিন্ন সময় পরিচয় দিয়েছে। তাকে উপজেলা চেয়ারম্যানের সকল কর্মসূচীতেও ছবি তুলতে দেখা যায়। “খান আরিফুর রহমান সমর্থক গোষ্ঠি” নামের একটি ফেসবুক আইডি রয়েছে, সেটিও এই রাশেদ অপারেট করে বলে জানিয়েছে অনেকে। তবে সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান এ বিষয়ে বলেন, রাশেদ তার ব্যাক্তিগত ক্যামেরাম্যান নয়।

এই রাশেদ গত ঈদুল ফিতরের দিন ঝালকাঠি গাবখান সেতুতে একটি সংগঠনের সদস্যদের কাছে নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়েছে বলে জানাগেছে। শেখেরহাট আইডিয়াল ইয়ুথ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মিসকাত উন নুর তাহসিন ঐ দিনের ঘটনা নিশ্চিত করে বলেন, ঈদের দিন গাবখান সেতুর উপরে রাশেদ অনুমতি না নিয়ে তাদের ছবি তুলেন, তখন রাশেদের পরিচয় জানতে চাইলে নিজেকে এনএসআই সদস্য পরিচয় দেয়। একই অভিযোগ করে সংঙ্গীত শিল্পি শান্তা ইসলাম জানান তার কাছেও একদিন গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়েছিলো। ঐ সময় শান্তা তার ফেসবুক আইডিতে তাদেরকে নিয়ে একটি ষ্ট্যাটাস দিয়েছিলো।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান বলেন, রাতে খবর পেয়ে রাশেদকে থানায় নিয়ে আসা হয়। নিজেকে আইনের লোক পরিচয় দেয়া এবং অনেককে মারধর করার অভিযোগ থাকায় তার বিরুদ্ধে ১৭০ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশের উপ পরিদর্শক সালাহউদ্দিন তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা নিবেন বলেও জানান ওসি খলিলুর রহমান।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)