শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ মে ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে মাস্টার রইছ উদ্দীন এর দাফন সম্পন্ন
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে মাস্টার রইছ উদ্দীন এর দাফন সম্পন্ন
সোমবার ● ৯ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে মাস্টার রইছ উদ্দীন এর দাফন সম্পন্ন

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট বিভাগের প্রাচীনতম দ্বীনী প্রতিষ্ঠান সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা গভর্নিংবডির প্রায় ৩ যুগের সহ-সভাপতি, লামাকাজী রাগিব রাবেয়া স্কুল এন্ড কলেজ গভর্নিংবডির সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, লামাকাজি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত আতাপুর হাজরাই জামে মসজিদের নাজিম ও মুতাওয়াল্লি, আতাপুর (গঙ্গাপুর) গ্রামের বাসিন্দা মাস্টার মো. রইছ উদ্দিন এর জনাজার নামাজ অনুষ্টিত হয়েছে।

রবিবার ৮ মে দুপুর ২.৩০ ঘটিকায় সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার মাঠে হাজারও মানুষ অংশ গ্রহণে জানাজার নামাজ অনুষ্টিত হয়। নামাজের ইমামতি করেন সিলেটস্হ সোবহানীঘাট দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও আল্লামা ফুলতলী রহ. এর সুযোগ্য সন্তান মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।
দোয়া পরিচালনা করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসর প্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান।
নামাজ শেষে পারিবারিক কবরস্হানে তাকে দাফন করা হয়।

সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমানের পরিচালনায় জানাজার নামাজের পূর্বে মরহুমের সংক্ষিপ্ত স্মৃতিচারন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ডিন ড. মাওলানা রইছ উদ্দীন, মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, গোবিন্দনগর ফজলিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সৎপুর মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মাওলানা মো. মুনির উদ্দিন, রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম ছিফত আলী, গাজীপুর টঙ্গী’র অফিসার ইন-চার্জ (ওসি) শাহ মো. হারুনুর রশীদ, সিলেট জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, সুফিনগর দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা ছাদিকুর রহমান অলংকারী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি মো. জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজান্সী ইউপি’র সাবেক চেয়ারম্যান নিজাম সিদ্দিকী, তালুকদার মো. গিয়াস উদ্দিন, রামপাশা ইউপি সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, লামাকাজী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া তালুকদার, লামাকাজী ইউপি প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম।

অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সৎপুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকোনী, প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, ইছামতি কামিল মাদরাসার সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, আরবি প্রভাষক মাওলানা আলী আসগর খান, এলাহাবাদ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মো. হুসাইন, সিংগেরকাছ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছেহ, চামতলা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল মুকিত, কালারুখা লতিফিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সহ-সুপার মাওলানা আজিজুর রহমান ধনপুরী, সুফীনগর দাখিল মাদরাসার সুপার মাওলানা মুফতী আব্দুস সালাম, চান্দুশাহ দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মোহাম্মদ খছরুজ্জামান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও রাষ্ট্রীয় পদমর্যাদাধারী ব্যক্তিরা।

উল্লেখ্যঃ শনিবার (৭ মে) রাত ১১.৫০ ঘটিকার সময় মাস্টার রইছ উদ্দিন তাহার নিজ বাড়ীতে ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ব্রিটেনে কাউন্সিলর নির্বাচনে আয়াছ মিয়ার হ্যাটট্রিক জয়

বিশ্বনাথ :: ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে হ্যাটট্রিক জয় পেয়েছেন সিলেটের বিশ্বনাথের সন্তান মোহাম্মদ আয়াছ মিয়া।

তিনি বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ধরারাই গ্রামের আবুল হোসেনের ছেলে। এ নিয়ে তিনি টাওয়ার হ্যালমেটসে তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত একবার ওই অঞ্চলের ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেছেন তিনি।

আয়াছ মিয়া ম্যাসেঞ্জারে জানান, এবারের নির্বাচনে টাওয়ার হ্যামলেটসে তার দল লেবার পার্টির ভরাডুবি হলেও তিনি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন। গত দুবারও এ সিটিতে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। এ ছাড়া ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ক্যাবিনেট মেম্বারও ছিলেন।

বিশ্বনাথে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন : সাড়ে চার লক্ষ টাকার ক্ষতি

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথের আশুগঞ্জ বাজারে রুমানা টেলিকম নামে একটি প্রতিষ্ঠানে আগুন লেগে পুড়ে গেছে দোকানের মালামালসহ আসবাবপত্র। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় উপজেলার আশুগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

এতে প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও দোকানে থাকা মালিকের জাতীয় পরিচয়পত্রের মূলকপি ও ব্যাংকের চেকবইসহ পুড়ে গেছে মূল্যবান সব কাগজপত্র।

এ ঘটনায় পরদিন শনিবার দোকানের মালিক দ্বীপবন্দ বিলপাড় গ্রামের হাজী মো. মকরম আলীর ছেলে মো. আব্দুল কাদির (৪২) বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন, (জিডি নং-২৫২)।

জিডি সূত্রে জানা যায়, আশুগঞ্জ বাজারে মো. বাদশা মিয়ার মালিকাধীন একটি সেমিপাকা দোকান কৌটায় দীর্ঘদিন ধরে রুমানা টেলিকম নামে ব্যবসা করে আসছেন মো. আব্দুল কাদির। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় আগুন লাগলে দোকান কৌটার মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্ঠা করেন।

আব্দুল কাদির সকালে দোকানে আসিয়া দেখেন দোকানসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পাশে থাকা মকবুল আলীর গ্রারেজও পুড়ে যায়। এতে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি সাধন হয়।

এ বিষয়ে জিডি তদন্তকারি কর্মকর্তা থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, জিডি সূত্রে দোকানে আগুন লাগার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আগুন লাগার কারন জানা যাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)