শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব হত্যাকারীদের শাস্তির দাবিতে কাপ্তাইয়ে বিক্ষোভ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব হত্যাকারীদের শাস্তির দাবিতে কাপ্তাইয়ে বিক্ষোভ
বৃহস্পতিবার ● ৯ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব হত্যাকারীদের শাস্তির দাবিতে কাপ্তাইয়ে বিক্ষোভ

--- কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই ইউপি সদস্য ও রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত সজিবুর রহমান সজিবের পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হুমকীর প্রতিবাদে ও আসামীদের শাস্তির দাবিতে গতকাল বুধবার ৮ জুন বিকেলে কাপ্তাই নতুন বাজারস্থ কাপ্তাই-চট্টগ্রাম সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী। কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী সামসুল ইসলাম আজমীর এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আকতার আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রকৌশলী আবদুল লতিফ, সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী, সদস্য এরশাদুল কবির, বদরুল আলম জিপু, নিহত ইউপি সদস্য সজিবুর রহমানের বড় মেয়ে নুসরাত জাহান নিশাত, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি সালেহ আহমেদ, কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক একরাম হোসেন, জাতীয় শ্রমিক লীগ কাপ্তাই ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিন্টু দাশ, কাপ্তাই ইউনিয়ন যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, কাপ্তাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী ইলিয়াস, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। সভায় বক্তারা বলেন, ইউপি সদস্য সজিবুর রহমানের হত্যাকারীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তার পরিবারের সদস্যদেরকে হুমকি দিচ্ছে। এ অবস্থায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার অঙ্গীকার ব্যক্ত করেন সভা থেকে। বক্তারা আরও বলেন, সজিবুর রহমান হত্যাকারী মামলার ২নং আসামী ইমাম আলী কিভাবে ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধিতায় ইউপি সদস্য নির্বাচীত হয়, নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রশ্ন। নিহত সজিবুর রহমানের মেয়ে আবেগন পরিবেশে বলেন, এখনও কাপ্তাইয়ের অনেকে প্রকাশ্যে বাবার হত্যাকারীদের সাথে আঁতাত করছে। এটা একটি চরম দুঃখ ও লজ্জার বিষয়। আমি বাবার হত্যাকারীদের ফাঁসি চাই। এরআগে একটি বিক্ষোভ মিছিল নতুন বাজার কাপ্তাই সড়ক হতে শুরু হয়ে নতুন বাজার প্রদক্ষিণ করে আবারও কাপ্তাই সড়কে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নিহত সজিবুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৬ অক্টোবর ২০২১ তারিখ রাত সাড়ে ১০ টায় কাপ্তাই নতুন বাজার কাপ্তাই সড়কে সন্ত্রাসী হামলায় নিহত হয় রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সজিবুর রহমান সজিব।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার
রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু
রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)