বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বিভিন্ন মামলায় আটক-৭
আত্রাইয়ে বিভিন্ন মামলায় আটক-৭
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে মাদক, ওয়ারেন্ট ও মারামারি মামলার সাত আসামী জেল হাজতে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ। আটককৃতদের বুধবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত মাদক মামলার আসামী হলো উপজেলার শিমুলিয়া গ্রামের মুকুল হোসেনের ছেলে শাওন হোসাইন, একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে আশিক আলী, সাহাগোলা গ্রামের মৃত মোবারক খামারুর ছেলে সাজু খামারু। ওয়ারেন্টভুক্ত মামলার আসামী হলো গোয়ালবাড়ী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে আজিজুল ইসলাম ও তার স্ত্রী মোছা: আরজিনা। এছাড়া মারামারি মামলার আসামী হলো উপজেলার বড়াইকুড়ি গ্রামের মৃত আশেক আলীর ছেলে ইসাহক আলী ও রেজাউল ইসলাম।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক, মারামারি ও ওয়ারেন্টভুক্ত সাত আসামীকে আটক করা হয়। আটককৃতদের বুধবার সকালে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।





আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন