শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ আগস্ট ২০২২
প্রথম পাতা » খেলা » চুয়েটে উন্মুক্ত ৪র্থ ফুটবল টুর্নামেন্ট শুরু
প্রথম পাতা » খেলা » চুয়েটে উন্মুক্ত ৪র্থ ফুটবল টুর্নামেন্ট শুরু
শনিবার ● ২০ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে উন্মুক্ত ৪র্থ ফুটবল টুর্নামেন্ট শুরু

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্টাফ এসোসিয়েশনের উদ্যোগে ‘চুয়েট উন্মুক্ত ৪র্থ ফুটবল টুর্নামেন্ট-২০২২’ শুরু হয়েছে। এবারের টুর্নামেন্টে মোট ৬ টি দল অংশগ্রহণ করেছে। দলগুলো হচ্ছে- কর্ণফুলী, হালদা, পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা, তিতাস ও তিস্তা।

১৭ আগস্ট বুধবার-২০২২ বিকেলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক খেলার মাঠে খেলার উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য।
চুয়েট ভিসি’র সাথে সাংবাদিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাংবাদিক সমিতির ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। ১৭ আগস্ট বুধবার দুপুর দেয়টায় ভাইস চ্যান্সেলর কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি জিওন আহম্মেদ, সহ-সভাপতি চুয়েটনিউজ২৪.কম এর সহ-সম্পাদক আল আমিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক অধিকার প্রতিনিধি গোলাম রব্বানী শান্ত, অফিস সম্পাদক সাম্প্রতিক দেশকাল প্রতিনিধি নাজমুল হাসান ফাহাদ, আইসিটি সম্পাদক হিসেবে চুয়েটনিউজ২৪.কম প্রতিনিধি (ডিজাইনার) মুহাম্মদ ফাহিম উদ্দিন, সহকারী অফিস সম্পাদক চুয়েটনিউজ২৪.কম প্রতিনিধি (ভিডিওগ্রাফার) জেরিন সুলতানা শাওন এবং সহকারী অর্থ সম্পাদক চুয়েটনিউজ২৪.কম প্রতিনিধি (রিপোর্টিং) তানভির আহম্মেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

চুয়েটে ২০২০ ও ২০২১ সালের ‘সেরা গবেষণা প্রকাশনা’ অ্যাওয়ার্ড প্রদান

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ অনুষদভিত্তিক ২০২০ ও ২০২১ সালের ‘সেরা গবেষণা প্রকাশনা’ (Best Research Paper) অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গবেষণা খাতে চুয়েটের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি, শিক্ষকদের আধুনিক ও উন্নত জ্ঞান-আবিষ্কার এবং ক্ষেত্র সৃষ্টিতে গবেষণা কাজে উদ্ধুদ্ধ করার নিমিত্তে পাঁচটি অনুষদের অধীন এই সম্মাননা প্রদান করা হয়। এবার সেরা গবেষণা প্রকাশনা অ্যাওয়ার্ড নির্বাচন কমিটি কর্তৃক ২০২০ সালের সেরা গবেষণা প্রকাশনার গবেষকগণ হলেন- পুরকৌশল অনুষদের অধীনে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রিয়াজ আক্তার মল্লিক, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের অধীনে ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি’র গবেষণা প্রভাষক জনাব অমিতা সিংহা, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফ আলী এবং যন্ত্রকৌশল অনুষদের অধীনে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া। অন্যদিকে ২০২১ সালের সেরা গবেষণা প্রকাশনার গবেষকগণ হলেন- স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রভাষক মো. নাজমুল হুদা নাঈম, পুরকৌশল অনুষদের অধীনে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রিয়াজ আক্তার মল্লিক, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ওমর শরিফ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফ আলী এবং যন্ত্রকৌশল অনুষদের অধীনে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া।

এ উপলক্ষ্যে  ১৭ই আগস্ট বুধবার ২০২২ খ্রি. দুপুর ২.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে উক্ত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। গবেষণা ও সম্প্রাসরণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রণজিৎ কুমার সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। এতে গবেষণা অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) জনাব মোহাম্মদ ফজলুর রহমান।

চুয়েটের ১২৭তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ১২৭তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম । এ সময় চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, ব্যুরো অফ রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর সভায় অংশগ্রহণ করেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আয়নাল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লোকমান, এমকোদর পলাশ ইন্ডাস্ট্রিয়াল জোন লিমিটেডের নির্বাহী পরিচালক প্রকৌশলী মেজর (অবঃ) মো. ফিরোজ খাননুন ফরাজী এবং চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধ্যাপক মুস্তফা কামরুল আখতার অনলাইনে সংযুক্ত ছিলেন। সিন্ডিকেট সভায় সচিবের দায়িত্ব পালন করেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ ১৫ই আগস্ট শাহাদাতবরণকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা ও শ্রদ্ধা জানিয়ে সভা শুরু হয়। উক্ত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়।





খেলা এর আরও খবর

তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)