বৃহস্পতিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » চিকিৎসকদের সততা ও নিষ্ঠার সাথে রোগীদের সেবা দেওয়ার আহ্বান
চিকিৎসকদের সততা ও নিষ্ঠার সাথে রোগীদের সেবা দেওয়ার আহ্বান
গাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি:: চিকিৎসকদের সততা ও নিষ্ঠার সাথে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিটি হাসপাতালেই এখন বিশেষজ্ঞ কিচিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। তাই চিকিৎসকদের সততা ও নিষ্ঠার সাথে রোগীদের সেবা দিতে হবে। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালের পরিচালনা পরিষদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর হাসপাতাল কর্তৃপক্ষ একটি কক্ষে এ সভার আয়োজন করা হয়।
চিকিৎসা সেবার মান্নোয়নে সরকার নানা ধরণের পরিকল্পনা করে যাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, সদর হাসপাতালের নতুন ভবন বরাদ্ধ দেয়ায় দ্রুতো এর উন্নয়ন কাজ চলছে। সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা রূপান্ত করা হয়েছে। সুতরাং মানুষ যেন চিকিৎসা নিতে এসে ফিরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
ঝালকাঠির সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক-নার্স ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।





ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০
ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত
ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র্যালি ও আলোচনা সভা
শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন