শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ মার্চ ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বাঙালি জাতি সত্ত্বার অস্তিত্ব রক্ষায় বঙ্গবন্ধু ছিলেন আপোষহীন : আতাউর রহমান
প্রথম পাতা » সকল বিভাগ » বাঙালি জাতি সত্ত্বার অস্তিত্ব রক্ষায় বঙ্গবন্ধু ছিলেন আপোষহীন : আতাউর রহমান
সোমবার ● ২০ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাঙালি জাতি সত্ত্বার অস্তিত্ব রক্ষায় বঙ্গবন্ধু ছিলেন আপোষহীন : আতাউর রহমান

ছবি : সংবাদ সংক্রা্স্ত হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩’তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর পুরানলেনস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত।

বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সংগঠনের উপদেষ্টা ফটো সাংবাদিক আতাউর রহমান আতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সিলেট মহানগর স্বেচ্ছসেবক লীগের প্রকাশনা বিষয়ক সম্পাদক আতিকুল আম্বিয়া আতিক।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান আতা বলেন, বঙ্গবন্ধুর মহান আদর্শ ও তাঁর মর্যাদা ধারণ করে সকলে মিলে আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর তৈরি করতে হবে। বঙ্গবন্ধু সারাটি জীবন বাঙালি জাতি সত্ত্বার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে জেল-জুলুম নির্যাতন সহ্য করে জীবন দিয়ে গেছেন।

১৯২০ সালের ১৭ মার্চ তিনি টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু জন্মেছিলেন বলে তাঁর সংগ্রামী নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধু তাঁর জন্মদিনকে দেশের সকল শিশুর জন্য জাতীয় শিশু দিবস হিসেবে উৎসর্গ করে গেছেন। সেজন্য বঙ্গবন্ধু দেশ ও জাতির ত্রাণকর্তা।

তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা স্থপতি। বঙ্গবন্ধু সমগ্র জাতির এক মহানায়ক। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। জাতির জনক বেঁচে থাকতে পারলে দেশ ৪০ বছর আগে আধুনিক-স্মাট হয়ে যেত। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করে যাচ্ছেন।

এছাড়াও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি এস এম জহুরুল ইসলাম, সহ সভাপতি এম কে সোলেমান আহমেদ, বিষু দেবনাথ, যুগ্ম সম্পাদক মোঃ শাহারুল ইসলাম মন্ডল, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, উপ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম আহমদ, সিনিয়র সদস্য লেখক ফিরোজ আহমেদ, সদস্য জয়দ্বীপ চক্রবর্ত্তী, নুরুল আমীন খান, মোঃ ইসা তালুকদার, জেলা যুব মহিলা লীগ নেত্রী লাকী আহমেদ, মদন মোহন কলেজ ছাত্রলীগের সদস্য আজমল আলী, শাহ শাহীন প্রমুখ।

সভায় সংগঠনের সহ সভাপতি বিষু দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম লস্করের হাতে সংগঠনের সদস্য সনদ প্রদান করা হয়।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের শহীদদের রূহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)