শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩১ জুলাই ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » পরিবেশের ভ্রারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই : শফিক চৌধুরী
প্রথম পাতা » সকল বিভাগ » পরিবেশের ভ্রারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই : শফিক চৌধুরী
সোমবার ● ৩১ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিবেশের ভ্রারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই : শফিক চৌধুরী

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ দূষিত হওয়ার ফলে রোগবৃদ্ধির পাশাপাশি সৃষ্টি হচ্ছেন নানান প্রাকৃতিক সমস্যা।

ফলে পরিবেশের ভ্রারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। ভবিষ্য প্রজন্মকে সুনির্মল ও শান্তির পরিবেশ উপহার দিতে এবং পরিবেশের সমতা রক্ষা করতে আমাদের সবাইকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, জনগণের প্রতি বিএনপির-জামাত চক্রের কোন আস্থা নেই। তাই তারা তাদের বিদেশি প্রভুদের সাহায্য নিয়ে ক্ষমতায় আসার জন্য অগ্নি সন্ত্রাসের নামে দেশে শান্তিপ্রিয় মানুষের সম্পদ পুড়াচ্ছে, ভাংচুর করছে।

তিনি রোববার (৩০ জুলাই) সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নে ‘যুক্তরাজ্য প্রবাসী মশাহিদ আলীর উদ্যোগে এবং দশঘর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের তত্ত¡াবধানে’ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরীকে ‘নৌকার মাঝি’ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোরদাবী জানান।

দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান সেবুল, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সেলিম আহমদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান সেলন।

বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তৈমুছ আলী, ১নং ওয়ার্ডের সভাপতি কামাল হোসেন, ৫নং ওয়ার্ডের সভাপতি কামরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহির আহমদ, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমীন।

এসময় অনুষ্ঠানে দশঘর ইউনিয়ন পরিষদের মেম্বার ফারুক আহমদ, প্রবাসী শানুর আলী, সংগঠক আনা মিয়া, আশিদ আলী, ঝুমন আহমদ, জামাল মিয়া, আব্দুল হামিদ, শাহান শাহ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেশব্যাপী বিএনপি-জামাত জোটের অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে বিশ্বনাথে আ’লীগের বিক্ষোভ মিছিল-সভা

বিশ্বনাথ :: সারাদেশে বিএনপি-জামাত জোটের অরাজকতা-নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে ‘কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুলাই) সকালে পৌর শহরের পুরাণ বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত প্রতিবাদ সভাস্থলে এসে শেষ হয়।

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, বিএনপি-জামাত চক্রের পায়ের নিচে মাটি নেই। জনগণের প্রতি তাদের (বিএনপির-জামাত চক্র) কোন আস্থা নেই। তাই তারা তাদের বিদেশি প্রভুদের সাহায্য নিয়ে ক্ষমতায় আসার জন্য অগ্নি সন্ত্রাসের নামে দেশে শান্তিপ্রিয় মানুষের সম্পদ পুড়াচ্ছে, ভাংচুর করছে। আর তাদের নেতা তারেক দেশের সম্পদ লুটপাট করে নিয়ে বিদেশে বসে বসে আরাম-আয়েশে দিন কাটাচ্ছে। তাই আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামাত চক্রকে প্রতিহত করে আসন্ন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শুরুর পূর্বে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হন।

এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিশ্বনাথ প্রেসক্লাবের নাম নিয়ে জটিলতার অবসান

বিশ্বনাথ :: দুটি সংগঠনের নাম এক হওয়াতে একটি প্রেসক্লাবের (উত্তরপাড়) নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন হওয়া সংগঠনের নাম হচ্ছে বিশ্বনাথ মডেল প্রেসক্লাব। সচেতনমহল ও জনসাধারণের মধ্যে বিভ্রান্তি হওয়ায় নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় অপর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শনিবার (২৯ জুলাই) রাতে মাদানিয়া মাদ্রাসা মার্কেটস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

দ্বি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল)। শুরুতেই ২০২১-২৩ অর্থ বছরের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল (শুভপ্রতিদিন) ও আয়-ব্যয়ের হিসাব দেন কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ (মানবজমিন)।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি), সহ সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), দপ্তর সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব) প্রচার সম্পাদক মশাহিদ আলী (শ্যামল সিলেট), সদস্য আশিক আলী (যুগান্তর), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম খায়ের বলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকাল নিয়ে দ্বিধা-বিভক্তি দেখা দেয়। আর এই দ্বিধা-বিভক্তি নিয়েই বিশ্বনাথ প্রেসক্লাব নামে দুটি সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হয়। একি নামে দুটি সংগঠন থাকায় এনিয়ে সচেতন মহলসহ জনসাধারণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।

যে কারণে বিশ্বনাথ প্রেসক্লাবের (উত্তরপাড়) নাম পরিবর্তন করে ‘বিশ্বনাথ মডেল প্রেসক্লাব’ রাখা হয়। ফলে এখন থেকে ‘বিশ্বনাথ মডেল প্রেসক্লাব’ নামেই কার্যক্রম পরিচালনা করা হবে বলে তিনি জানান।





সকল বিভাগ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)