বৃহস্পতিবার ● ২৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » গাজীপুরে ব্যাডমিন্টন ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন
গাজীপুরে ব্যাডমিন্টন ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন
মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর মহানগরের রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন (দ্বৈত) এবং কাবাডি (বালক) প্রতিযোগিতা ২০২৩-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭ ডিসেম্বর সকালে গাজীপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ও ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুল করিম।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গাজীপুর জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী।
ব্যাডমিন্টন (দ্বৈত) প্রতিযোগিতায় ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং এবং কাবাডি (বালক) প্রতিযোগিতায় ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বমোট ২১ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও প্রচুর ছাত্র-ছাত্রী উক্ত খেলা উপভোগ করেন।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল