শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেট-২ আসনে একমঞ্চে বসে নির্বাচন বর্জন করলেন ৪ প্রার্থী
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেট-২ আসনে একমঞ্চে বসে নির্বাচন বর্জন করলেন ৪ প্রার্থী
সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট-২ আসনে একমঞ্চে বসে নির্বাচন বর্জন করলেন ৪ প্রার্থী

--- মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট এক মঞ্চে বসে ভোট বর্জন করেছেন বর্তমান সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য সহ ৪ প্রার্থী। তারা হলেন- গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান (উদীয়মান সূর্য), জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া (লাঙ্গল), বিশ্বনাথ পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক) এবং তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ)।

রোববার দুপর দেড়টায় ওসমানীনগরের গোয়ালাবাজারস্থ একটি রেস্টুরেন্টে প্রেস ব্রিফিংয়ে এই চার প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

প্রেস ব্রিফিংয়ে তারা বলেন, সিলেট-২ আসনজুড়ে মোটেই ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের এজেন্টদের মারধরসহ হুমকি-ধমকি প্রদান করছেন। যার ফলে আমরা ভোট বর্জন করতে বাধ্য হচ্ছি।

তারা বলেন, প্রধানমন্ত্রী ও ইলেকশন কমিশনের আশ্বাসে বিশ্বাস করে আমরা প্রার্থী হয়েছিলাম। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশন নেই। যেন আগে থেকেই সব কিছু পরিকল্পনা করে করা হচ্ছে। এমন নির্বাচনে লড়ে লাভ নেই।

সিলেট-২ আসনে বিপুল ভোটে শফিকুর রহমান চৌধুরী নির্বাচিত

বিশ্বনাথ :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থীকে ৬২ হাজার ২২৭ ভোটের ব্যবধানী পরাজিত করে দ্বিতীয় বারের মতো বেসরকারী ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। এর ফলে দীর্ঘ ১০ বছর পর কাঙ্খিত উন্নয়নের আবারও নির্বাচনী আসনের জনসাধারণ নৌকা প্রতীকের এমপি পেলেন।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে রোববার (৭ই জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনী আসনের ১২৭টি (বিশ্বনাথ উপজেলায় ৭৪টি ও ওসমানীনগর উপজেলায় ৫৩টি) ভোট কেন্দ্রে ৩ লাখ ৪৪ হাজার ৭২৯ জন (পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ১৪৭ জন ও নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ৫৮২ জন) ভোটারের মধ্যে ১ লাখ ৬ হাজার ৮৪৭ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী ৫ বছরের জন্য ‘সংসদ সদস্য’ হিসেবে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর হিসেবে নির্বাচিত করেছেন।

নির্বাচনে ‘নৌকা’ প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী পেয়েছেন ৭৮ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি ‘ট্রাক’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান পেয়েছেন ১৬ হাজার ৬৬১ ভোট। শফিক-মুহিব এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী অপর প্রার্থীদের মধ্যে ‘লাঙ্গল’ প্রতীকে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া ৬ হাজার ৮৭৪ ভোট, ‘উদিয়মান সূর্য্য’ প্রতীকে বর্তমান এমপি ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান ১ হাজার ৯২২ ভোট, ‘সোনালী আঁশ’ প্রতীকে আব্দুর রব মল্লিক ৯৪৪ ভোট, ‘আম’ প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির মনোয়ার হোসেন ২৫৩ ভোট এবং ‘ডাব’ প্রতীকে কংগ্রেস’র মো: জহির ১৮৫ ভোট পেয়েছেন।

বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন প্রক্রিয়া। যদিও দুপুর ২টার দিকে নৌকার প্রার্থীর বিরুদ্ধে জাল ভোট প্রয়োগ ও নিজের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে একটি রেস্টুরেন্টে একসাথে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ‘মোকাব্বির খান, ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া মুহিবুর রহমান, আব্দুর রব মল্লিক’ প্রার্থী।

নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল অন্য যেকোন নির্বাচনের তুলনায় কম। তবে সকালের চেয়ে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। ভোট গ্রহন শেষে গনণার পর নৌকার বিজয়ের খবর আসার সাথে সাথে নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা দেখা দেয়।





সকল বিভাগ এর আরও খবর

আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)