শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » ফরিদ উদ্দিন ও শাহেদুল হককে সংবর্ধনা
প্রথম পাতা » সকল বিভাগ » ফরিদ উদ্দিন ও শাহেদুল হককে সংবর্ধনা
শনিবার ● ২০ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফরিদ উদ্দিন ও শাহেদুল হককে সংবর্ধনা

--- হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: আমেরিকান পেটারসন সিটির প্রথম মুসলিম ও বাংলাদেশী কাউন্সিলম্যান অ্যাট-লার্জ রাটগার্স ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক মো. ফরিদ উদ্দিন এবং বাংলা প্রেসক্লাব মিশিগান এর সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশী আমেরিকান পাবলিক এফেয়ার্স কমিটির নির্বাহী সহ সভাপতি সৈয়দ শাহেদুল হককে সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ১৮ জানুয়ারি বিকেল ৫টায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।
সিলেটের আওয়াজ পত্রিকার স্টাফ রিপোর্টার আলমগীর আলম এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনন্দ সরকার, সিনিয়র সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, বাংলা ভিশনের ব্যুারো প্রধান দিপু সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক মামুন হাসান, দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক ইউসুফ আলী, জেলা প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য এস এম রফিকুল ইসলাম সুজন, এডভোকেট সালেহ চৌধুরী, ইনকিলাব পত্রিকার ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, মাই টিভির সিলেট প্রতিনিধি মৃনাল কান্তি দাস, সাংবাদিক হেনা বেগম, আফজালুর রহমান চৌধুরী, এ টি এম ফয়ছল, রায়হান আহমদ, মোস্তফা কামাল শামীম, জুলকার নাইন সাইরাস।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আব্দুল হান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেটের আওয়াজ পত্রিকার জকিগঞ্জ প্রতিনিধি আজাদুর রহমান। সভায় বক্তারা বলেন, আমেরিকার সাথে রয়েছে বাংলাদেশের আত্মিক সম্পর্ক। বিদেশে গিয়ে দেশের কথা ভুলেন না প্রবাসীরা। এ সম্পর্ক এগিয়ে নিতে আন্ত:যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করা যাচ্ছেন বাংলাদেশিরা। প্রবাসীদের আন্তর্জাতিক অঙ্গনে সফলতার স্বাক্ষর রাখা দেশের জন্য গর্বের বিষয়। পাশাপাশি প্রবাসীরা দেশের মানুষের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের মানুষের কল্যাণে কাজ করলে দেশ আরো এগিয়ে যাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)