শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিজুফুল ৭ম সংখ্যা উদ্ভোধন করেছেন রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিজুফুল ৭ম সংখ্যা উদ্ভোধন করেছেন রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ
মঙ্গলবার ● ২ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজুফুল ৭ম সংখ্যা উদ্ভোধন করেছেন রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ

—--- স্টাফ রিপোর্টার :: আজ ০২ এপ্রিল সোমবার ১৯ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ সকাল ১০টায় রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজুফুল বই এর ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) তার কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশনা বিজুফুল বই এর শুভ উদ্ভাধন করেন।
বিজুফুল ৭ম সংখ্যা আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করায় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে পত্রিকাটির প্রধান উপদেষ্ঠা একেএম মকছুদ আহমেদ রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আনুষ্ঠানিকভাবে বিজুফুল এর ৭ম সংখ্যা শুভ উদ্ভোধনকালিন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বিজুফুল প্রকাশনাকে স্বাগত জানান এবং বিজুফুল প্রকাশনার সাথে জড়িত সিএইচটি মিডিয়া পরিবারের সকলকে ধন্যবাদ জানিয়ে পহেলা বৈশাখ ১৪৩১ উপলক্ষ্যে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
এসময় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারের প্রধান উপদেষ্ঠা ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম ও বিজুফুল সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাঙামাটি অঞ্চল এর সহ সভাপতি রবীন্দ্র লাল বড়ুয়া, সাধারণ সম্পাদক শিক্ষক তপন কান্তি বড়ুয়া, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক জুঁই চাকমা, রাঙামাটি বড়ুয়া জনকল্যান সংস্থা ও বৌদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক উদয়ন বড়ুয়া, সাংবাদিক মিকেল চাকমা ও বাংলাদেশ ভুমিহীন সংহতির সদস্য মেকি চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
এবারের বিজুফুল ৭ম সংখ্যায় সম্পাদকের সম্পাদকীয়, সিএইচটি মিডিয়া ডেস্ক রিপোর্ট বিজুফুল ষষ্ঠ সংখ্যা উদ্ভোধন করেছেন রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, কাজল রশীদ শহীন এর লেখা বাঙালির সার্বজনীন উৎসব : পহেলা বৈশাখ, সাইফুল হক এর লেখা বিপন্ন সভ্যতায় বিপন্ন নারী, এইচ এম প্রফুল্ল এর লেখা পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাস দমনে সেনা বিন্যাস ঢেলে সাজানো জরুরী (পার্বত্য নিউজ এর সৌজন্য), রাঙামাটি পার্বত্য জেলার ঝুম নিয়ন্ত্রণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুল মিয়া’র লেখা বিজুফুল/ভিউফুল ও বিজু উৎসব দিনের কথা, বিজুফুল ৭ম সংখ্যা প্রকাশনাকে স্বাগত জানিয়ে রাঙামাটি পৌরসভা মেয়র এর শুভেচ্ছা, নির্মল বড়ুয়া মিলন এর লেখা নিজ বংশের সংক্ষিপ্ত ইতিহাস, স্মৃতি কথা এবং আমার দেখা রাঙামাটির ভুমি ব্যবস্থাপনা, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ এর সংকলনে লেখা কেএনএফ’র কারণে বান্দরবানে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত, সমাহার ডটনেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এমএস হাবিবুর রহমান এর লেখা অনলাইনে হালালভাবে উপার্জনের সহজ কিছু পদ্ধতি, জাহাঙ্গীর কামাল এর লেখা ঐতিহাসিক প্রেক্ষাপটে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলো আদিবাসী নয় অভিবাসী (বার্তা লাইভ টুয়েন্টিফোর ডটকমের সৌজন্য), নির্মল বড়ুয়া মিলন এর লেখা চুক্তির মাধ্যমে তিনটি জনগোষ্ঠীর কাছে পার্বত্য চট্টগ্রাম সরকার কৌশলে লিজ দিয়েছেন, সিএইচটি মিডিয়া ডেক্স রিপোর্ট স্বাধীন বড়ুয়া নিশুর থাইল্যান্ড থেকে স্বর্ণপদক লাভ, জুঁই চাকমা এর লেখা পার্বত্যঞ্চলের মার্শাল আর্টম্যান নির্মল বড়ুয়া মিলন, সিএইচটি মিডিয়া ডেস্ক রিপোর্ট একনজরে ২০২৩ সালে রাঙামাটি লিগ্যাল এইড অফিসের কার্যক্রম, মেজর নাসিম হোসেন (অবঃ) এর লেখা কুকি আগ্রাসনের ঐতিহাসিক কারণ এবং বর্তমান প্রেক্ষাপট (সৌজন্য পার্বত্য নিউজ), সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক বিপ্লব বড়ুয়া বাপ্পির সংকলনে লেখা বড়ুয়া জাতির ইতিহাস, সিএইচটি মিডিয়া ডেস্ক রিপোর্ট রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন’র বাগান বাড়ি, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারের সদস্যদের পরিচিতি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিজুফুল প্রকাশনাকে স্বাগত ও গুরুত্বপূর্ণ কিছু ফোন নাম্বারসহ গুণী লেখকদের মূল্যবান লেখা এবং গবেষণা বিষয়ক লেখা এ সংখ্যায় রয়েছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪  অফিস  চলছে ১ বন কর্মকর্তা  দিয়ে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)