শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জেলা লিগ্যাল এইড অফিসারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জেলা লিগ্যাল এইড অফিসারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
রবিবার ● ৫ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে জেলা লিগ্যাল এইড অফিসারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

--- স্টাফ রিপোর্টার :: আজ রবিবার ৫ মে-২০২৪ তারিখ রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসের মেডিয়েশন কক্ষে সরকারি খরচে আইনগত সহায়তা ও আপোষে বিরোধ মীমাংসা কার্যক্রম বিষয়ে জেলায় কর্মরত মূলধারার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারি জজ মো. জুনাইদ ।
এসময় রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার বলেন, রাঙামাটিতে সরকারি আইন সহায়তা কার্যক্রমের সাফল্য এবং ব্যাপক প্রচার প্রচারণা ও জনমত সৃষ্টির মূলে ছিলেন স্থানীয় সাংবাদিক বন্ধুরা।
তিনি বলেন, রাঙামাটি পার্বত্য জেলার মূল সমস্যা ভূমি সমস্যা, এ জেলার জনসাধারনের বড় একটি অংশ দরিদ্র ও নিরক্ষর। এই দরিদ্র, নিরক্ষর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ তাদের আইনগত অধিকার সম্পর্কে ততটা সচেতন নয়। এজন্য দেশের আপামর জনসাধারণের আইনি অধিকার ও সেবা নিশ্চিত করার সাথে-সাথে তাদেরকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিগত ২৯ জানুয়ারি ২০১৩ খ্রি তারিখে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকার আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ কার্যকর করেন।
যাতে দুস্থ, ভূমিহীন, গরিব ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ বিনামূল্যে আইনগত সরকারি খরচে সহায়তা পায়। এছাড়া আপোষে বিরোধ মীমাংসা সেবা,তথ্য ও পরামর্শ সেবা আর্থিক অবস্থা নির্বিশেষে সকল জনগণ এই আইনি সেবা পাবে।
রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসের ২০২৩ সালে কার্যক্রম সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার তিনি জানান, আইনগত পরামর্শ প্রদান-১৩৫৯, এডিআর আবেদন প্রিকেইস-১২৫৯,সফল মীমাংসার হার ৩১.১৩% প্রি- কেইস নিষ্পত্তির হার ৯২.৯৪%, পোস্ট কেইস মীমাংসার আবেদন -৬৮,সফল মীমাংসার হার ১৯.৭৪%,পোস্ট -কেইস নিষ্পত্তির হার ১৯.৭৪%, এডিআরের মাধ্যমে টাকা আদায় ১ কোটি ৮৮ লক্ষ ৭৮ হাজার ৩২৫ টাকা আইনগত সহায়তা মামলা প্রদান করা হয় ৩৮২ টি।
২০২৩ সালের কার্যক্রমের জন্য বাংলাদেশের সকল জেলার মধ্যে রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ-কে সেরা জেলা লিগ্যাল এইড অফিসার মনোনীত করার ক্ষেত্রে সাংবাদিকদের লিখুনির মাধ্যমে রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম স্থানীয় ও জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সকল জেলার মধ্যে রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিস সেরা হওয়ার জন্য সাংবাদিকদের ভূমিকা অপরিসীম এজন্য রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারি জজ মো. জুনাইদ সাংবাদিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় “রাষ্ট্রীয় উদ্যোগ ও জনগণের দুর্ভোগ” প্রসঙ্গে দ্বিপাক্ষিক মতবিনিময় করেন। এসময় দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি একেএম মকছুদ আহমেদ, সিএইচটি মিডিয়ার মূখ্য সম্পাদক ও দৈনিক গণকষ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার নির্মল বড়ুয়া মিলন, দৈনিক সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার সত্রং চাকমা, দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি চৌধুরী হারুন উর রশিদ, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাধনমনি চাকমা, সময় টিভির হেফাজেতুল বারী সবুজ, ডিবিসি নিউজ টিভির জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী, দৈনিক বণিকবার্তার জেলা প্রতিনিধি প্রান্তদেবনাথ রনি ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রিকোর্স চাকমাসহ অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)