শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ মে ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন সাংবাদিক সুমন
প্রথম পাতা » সকল বিভাগ » বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন সাংবাদিক সুমন
রবিবার ● ২৬ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন সাংবাদিক সুমন

--- হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: সাংবাদিক ও সাহিত্যিক সুমন কুমার দাশ পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করায় তাকে এ সংবর্ধনা প্রদান করেছে সিলেট জেলা প্রেসক্লাব। সংবর্ধনা অনুষ্ঠান শনিবার ২৫ মে-২০২৪ বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. জহিরুল হক বলেন, সিলেট লোকসাহিত্যের সমৃদ্ধ এক জনপদ। এ লোকজসম্পদের কারণে দেশ ও দেশের বাইরে সিলেটের অনন্য পরিচিতি রয়েছে। এ মাটির সন্তান হিসেবে সুমন কুমার দাশ এ পরিচয়কে আরও ব্যাপক পরিসরে মেলে ধরছেন। তাঁর নিষ্ঠা ও একাগ্রতার ফলই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, দৈনিক কালবেলা সিলেটের ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, দৈনিক উত্তরপূর্বের সিনিয়র সাব এডিটর মীর্জা সুহেল।

সংবর্ধনা অনুষ্ঠান বক্তারা বলেন, সাংবাদিক ও সাহিত্যিক সুমন কুমার দাশ বহু প্রতিভার অধিকারী। কিন্তু তার অন্যতম পরিচয় তিনি একজন সাংবাদিক। তাঁর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে সিলেটের সাংবাদিকদের জন্য গৌরবময়। তিনি সিলেটের সাংবাদিক সমাজের জন্য অনুপ্রেরণা।

ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংষ্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, দপ্তর সম্পাদক মো. আব্দুল আহাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল কবীর, নির্বাহী সদস্য রনজিৎ কুমার সিংহ, মো. আনোয়ার হোসেন, ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, মামুন হাসান, মোহাম্মদ নাসির উদ্দিন, আনিস মাহমুদ, এসএম রফিকুল ইসলাম সুজন, রজত কান্তি চক্রবর্তী, মিসবাহ উদ্দীন আহমদ, শংকর দাস, সুব্রত দাস, মো. আলী আকবর চৌধুরী কোহিনূর, রায়হান উদ্দিন, মো. ওলিউর রহমান, আশরাফ চৌধুরী রাজ, ইয়াহ্ইয়া মারুফ, রাশেদুল হোসেন সোয়েব, পিংকু ধর, মো. আনোয়ার হোসেন, দিব্য জ্যোতি সী, আহমেদ জামিল, মো. দ্বোহা চৌধুরী, বাপ্পা মৈত্র, মৃণাল কান্তি দাস, অমিতা সিনহা, কামরুল ইসলাম মাহি, ফয়জুল আহমদ, রাজীব রাসেল, সাকিব আল মামুন, পল্লব ভট্টাচার্য্য, এসএম মিজানুর রহমান, জয়ন্ত কুমার দাস, মো. শাকিলুজ্জামান, সাজলু লস্কর প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)