শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২১ জুন ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে কৃষক লীগ নেতার তালকান্ড
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে কৃষক লীগ নেতার তালকান্ড
শুক্রবার ● ২১ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে কৃষক লীগ নেতার তালকান্ড

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি রাস্তার পাশে একটি তালগাছ থেকে তাল পাড়াকে কেন্দ্র করে তালকান্ডের ঘটনায় উপজেলা কৃষক লীগের সভাপতি সাইদুল ইসলাম আকাশের বিরুদ্ধে থানায় জনসাধারণের পক্ষে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে আল-আমিন নামে এক যুবক। ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ অভিযোগের প্রাপ্তি স্বীকার করে জানান, ঘটনার সত্যতা যাচাইপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

জানা গেছে, উপজেলার ৩নং সিংড়া ইউপির রানীগঞ্জ বাজার-সুরা মসজিদ সড়কের পাঁচ মাথা মোড় নামক স্থানে হাটশ্যামগঞ্জ সাব পোস্ট অফিস সংলগ্ন সড়কের পাশে একটি তালগাছ থেকে ১২শ টাকায় কিছু অপরিপক্ক তাল উপজেলা কৃষক লীগের সভাপতি সাইদুল ইসলাম আকাশ জনৈক তাল ব্যবসায়ীর নিকট বিক্রি করেন। গত ১৫ জুন ২০২৪ইং তারিখ সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে তাল ব্যবসায়ী অপরিপক্ক তালগুলো পেড়ে ভ্যানযোগে বাজারে নেওয়ার সময় আল-আমিন নামে এক যুবক ও স্থানীয় কিছু লোকজন বাধা দেয়। একই সময় সংশ্লিষ্ট ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান বাবু ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে কথা বললে তার নির্দেশ মোতাবেক কয়েকজন গ্রাম পুলিশকে সাথে নিয়ে তালগুলো জব্দ করে পরিষদে নিয়ে গেলে কিছুক্ষণ পরে ইউএনও উপস্থিত হয়ে জব্দকৃত তালগুলো জনসাধারণের মাঝে বিতরণ করেন।

ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান বাবু জানান, কৃষক লীগের সভাপতি সাইদুল ইসলাম আকাশকে মোবাইল ফোনে তাল কেন বিক্রয় করেছেন জানতে চাইলে সে আমাকে হুমকি দিয়ে বলে যে তুমি কি হয়ে গেছো, আমার পোষ্ট অফিসের গাছের তাল আমি বিক্রি করেছি তুমি বলার কে? তখন আমি তাকে বলি এটা পোস্ট অফিসের গাছ না সরকারি গাছ। আর পোস্ট অফিসও তো আপনার না সরকারি প্রতিষ্ঠান, তাহলে সরকারি জিনিস আপনি কিভাবে বিক্রি করেন? এ কথা বলাতে তিনি বলেন, তোর কি করার আছে কর যা, বেশি কথা বললে তোকেও সাইজ করে দেব।
এ ব্যাপারে অভিযোগের বাদী আল আমিন এর সাথে কথা হলে তিনি জানান, তাল জব্দ করার সংবাদ পেয়ে সাইদুল ইসলাম আকাশ একটি হাসুয়া নিয়ে মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে এসে আমার গলায় হাসুয়া ঠেকালে স্থানীয় লোকজনের বাধার মুখে বলেন যে, আজ হোক কাল হোক তোকে শেষ করে দিবো। ৫ বছর কোন কথা হবে না। এমপি সাহেবের সাথে আমার কথা হয়েছে, এ এলাকার সব কিছু আমার নিয়ন্ত্রণে চলবে। এছাড়া তিনি নিজেকে সাংবাদিক ও সরকার দলীয় নেতা পরিচয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম ও প্রভাব খাটিয়ে আসছে। আমার গলায় হাসুয়া ঠেকিয়ে প্রান নাশের হুমকি প্রদান ও জনসাধারণ তার অপকর্মে অতিষ্ঠ হওয়ায় তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেছি।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি তাদেরকে আইনী প্রক্রিয়ায় যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান।





দিনাজপুর এর আরও খবর

বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)