শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পূজা মন্ডপ পরিদর্শন করেন যুবদল
আত্রাইয়ে পূজা মন্ডপ পরিদর্শন করেন যুবদল
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন শাহাগোলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তাজিম উদ্দিন রকেট। মো. তুহিন, জুয়েল হোসেন, বেলাল হোসেন, আসলাম হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
তাজিমদ্দিন রকেট বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অন্যান্য বছরের চেয়ে এ বছর আরো শান্তিপূর্ণভাবে উদযাপন হচ্ছে। পূজা উপলক্ষে কোথাও সন্ত্রাসী কার্যকলাপ সহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। ধর্মীয় ভাবগাম্ভীর্যে যাতে সনাতন ধর্মালম্বীরা দুর্গাপূজা করতে পারেন, সেজন্য মন্ডপে মন্ডপে বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন। বিএনপি আগেও সনাতনীদের পাশে ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
যুবদলের নেতৃবৃন্দ ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ ঘুরে ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল