শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে হাতুরিতে আহত কৃষি শ্রমীকের মৃত্যু
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে হাতুরিতে আহত কৃষি শ্রমীকের মৃত্যু
বুধবার ● ২২ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে হাতুরিতে আহত কৃষি শ্রমীকের মৃত্যু

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে মারপিটে আহত কৃষি শ্রমীক আবু বক্কর সিদ্দিক (৩৮) মারা গেছেন।

মঙ্গলবার সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে গত সোমবার সন্ধায় সিদ্দিককে হাতুরি দিয়ে পিটিয়ে গুরত্বর জখম করা হয়। এঘটনায় মঙ্গলবার রাতেই তিনজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আবু বক্কর সিদ্দিক উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মালিপুকুর গ্রামের মোবারক আলীর ছেলে।

আবু বক্কর সিদ্দিকের স্ত্রী বিউটি বিবি বলেন,তার স্বামী কৃষি শ্রমীক হিসেবে মাঠে ধান রোপনের কাজ করতেন। একই গ্রামের সিরাজুল ইসলাম নামে এক কৃষি শ্রমীক আরেক দলে কাজ করতেন। মাঠে ধান রোপনের কাজ করার সময় স্বামী আবু বক্কর সিদ্দিক ভাল করে ধান রোপন করছেননা এমনটি নিয়ে সিরাজুল ইসলাম-আবু বক্কর সিদ্দিকের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পরে। সোমবার সন্ধায় আবু বক্কর সিদ্দিক গ্রামের চা-স্টলে চা পান করার সময় সিরাজুল এবং তার শ্যালক ফরিদ উদ্দীন এঘটনার জ্বের ধরে সিদ্দিকের সাথে আবারো কথা কাটা-কাটির এক পর্যায়ে আবু বক্কর সিদ্দিককে মারপিট ও হাতুরি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। স্থানীয় লোকজন সিদ্দিককে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধায় মারা যান সিদ্দিক। এঘটনার সুষ্ঠু তদন্তসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্ত্রী বিউটি বিবি।

আত্রাই থানার ওসি সাহাবুদ্দীন বলেন,আবু বক্কর সিদ্দিককে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে তিনজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আবু বক্কর সিদ্দিকের মা জমিলা বিবি বাদী হয়ে মঙ্গলবার রাতেই এই মামলা দায়ের করেছেন। আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)