শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি স্বর্ণ মার্কেটে বোমা বিস্ফোরন
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি স্বর্ণ মার্কেটে বোমা বিস্ফোরন
সোমবার ● ১০ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠি স্বর্ণ মার্কেটে বোমা বিস্ফোরন

--- গাজী মো. গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: রবিবার ইফতারের পর যখন মসজিদে মাগরীবের নামাজ চলছিলো ঠিক তখন ঝালকাঠি শহরের ডাক্তার পট্টি যেখানে প্রায় অর্ধশত স্বর্নের দোকান রয়েছে সেখানে আক্রমন করে দুর্বৃত্বরা। তবে এটা ডাকাতির চেষ্টা নাকি আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা তা নিয়ে দু’ধরনের মন্তব্য করেছে অনেকে।

প্রত্যক্ষদর্শী যারা ঘটনা দেখেছে তারা অনেকে বলেছে, ‘প্রথমে পরমা জুয়েলার্সের সামনে প্রথম একটি সাউন্ড বোমা নিক্ষেপ করে দুর্বৃত্বরা। ২৫/২০ সেকেন্ড পর আরো একটি বোমার বিস্ফোরন ঘটায়। বোমার শব্দে লোকজন সরে না গিয়ে দুর্বৃত্ব প্রতিরোধ করতে শতশত মানুষ রাস্তায় নেমে আসে। তখন পাচতলা একটি ভবন থেকে দুর্বিত্বদের উদেশ্য করে ইট নিক্ষেপ করতে থাকে।’

স্থানীয় কয়েকজন দোকানদার বলেছেন এক পর্যায়ে দুর্বৃত্বরা নীল রংয়ের একটি পিকাপ গাড়িতে করে আল আমিন জুয়েলার্স এবং উজ্জল গিনি হাউসের সামনের সড়কে পরপর দু’টি বোমার বিস্ফোরন ঘটায়। দ্রুত লোকজন সড়কে নেমে আসলে দুর্বৃত্বরা পিকাপ গাড়ি নিয়ে শহরের ভিতর থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় পুলিশকে লক্ষ করে সাধনার মোড়ে আরো একটি সাউন্ড বোমা নিক্ষেপ করে।’

ডাক্তারপট্টি স্বর্নের দোকান ডাকাতির চেষ্টা কালে জনগনের ধাওয়ায় বোমা বিষ্ফোরন ঘটাতে ঘটাতে নীল রঙের পিকাপ গাড়ি নিয়ে সাধনার মোড় হয়ে ফায়ার সার্ভিস মোড়ের দিকে পালিয়ে যায় এমন খবর চারিদিকে ছড়িয়ে পরলে ডাক্তারপট্টি এলাকায় উৎসুক জনতা ভীর জমায়। ততক্ষনে দুর্বৃত্তরা ঝালকাঠি ত্যাগ করে।

এদিকে দৃর্বৃত্বরা পালিয়া যাওয়ার সময় ঝালকাঠি-বরিশাল মহাসড়কের নলছিটি উপজেলার ষাইটপাকিয়ায় ওদের গাড়ির গতিরোধ করতে গেলে সেখানেও বোমার বিস্ফোরন ঘটায়। সেখানে ১ জন পুলিশ সদস্য ও ১২ বছরের শিশু আহত হয়।

এদিকে জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, পতিত স্বৈরাচারের দোসররা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য ডাকাতি চেষ্টা, বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে। জেলা বিএনপি এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিএনপি জনগণকে সাথে নিয়ে এই ধরনের অরাজকতা ও অপকর্ম প্রতিরোধ করবে।

প্রকাশ্যে এমন ঘটনাকে সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘দুর্বৃত্বদের আচরণ দেখে মনে হচ্ছে এটা ডাকাতির চেষ্টা বা উদ্দেশ্য নয়। শহরজুড়ে আইনশৃঙ্খলার অবনতি সৃষ্টিকরাই ছিলো তাদের উদ্দেশ্য। তাৎক্ষণিক পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।’





ঝালকাঠি এর আরও খবর

শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)