শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » বিশ্বেকবির জন্ম জয়ন্তীতে নতুন রুপে আত্রাইয়ের রবীন্দ্র কুঠিবাড়ি
প্রথম পাতা » নওগাঁ » বিশ্বেকবির জন্ম জয়ন্তীতে নতুন রুপে আত্রাইয়ের রবীন্দ্র কুঠিবাড়ি
বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বেকবির জন্ম জয়ন্তীতে নতুন রুপে আত্রাইয়ের রবীন্দ্র কুঠিবাড়ি

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন। বিশেষ এই দিনটিকে ঘিরে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর গ্রামে কাছারি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে। কবির জন্মোৎসব উ˜যাপনে আজ বৃহস্পতিবার থেকে সেখানে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলা সাহিত্যের অনন্য শ্রষ্টা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। তিনি আমাদের সাহিত্য, সংস্কৃতি ও চিন্তার জগতে এনেছেন নবজাগরণ। রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের কবি নন, তিনি ছিলেন নোবেলজয়ী সাহিত্যিক, যাঁর লেখনী পেরিয়ে গেছে সীমান্ত, যিনি গান, কবিতা, গল্প, নাটক ও প্রবন্ধের মাধ্যমে ছুঁয়ে গেছেন মানবজীবনের সব অনুভূতির স্তর।

এই বিশেষ দিনে নওগাঁর আত্রাই উপজেলার প্রতিসর গ্রামে বিশ্বকবির স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে পালিত হচ্ছে কবিগুরুর ১৬৪তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে এখানে ৩দিন ব্যপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এক সময় এই কাছারি বাড়িতেই কবিগুরু দায়িত্ব পালন করেছিলেন জমিদারির কাজের অংশ হিসেবে এবং এখানেই বসে অসংখ্য গান,কবিতা রচনা করেছেন তিনি। সেই স্মৃতি আজও বয়ে বেড়ায় প্রতিসরের মানুষ, গর্বিত করে এই জনপদকে।

রবীন্দ্রজয়ন্তীর উৎসবমুখর অনুষ্ঠানকে ঘিরে পতিসরের আশপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। নওগাঁর রাণীনগর, আত্রাই, নাটোরের সদর উপজেলা এবং বগুড়ার আদমদীঘি ও নন্দীগ্রাম উপজেলার গ্রামগুলোতে এই উৎসব ছড়িয়ে পড়েছে।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, কবিগুরুর জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এবার কেন্দ্রীয় ভাবে কোন অনুষ্ঠান হচ্ছে না কাচারীবাড়ি পতিসরে। তবে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় ভাবে তিন দিনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রথমে দিনে বরীন্দ্রনাথ ও বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি‘র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম,।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ,বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মো: বেলাল গেহাসেন ও নওগাঁ সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড.মোহাম্মদ শামসুল আলম আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এছাড়া দেবেন্দ্র মঞ্চে জেলার বিভিন্ন এলাকার লোকজ সংস্কৃতি ও স্থানীয় বরীন্দ্র গবেষকদের অংশগ্রহণে একটি মেলা অনুষ্ঠিত হবে। মেলা শেষে জেলা, রাণীনগর ও আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পীদের পরিবেশনায় থাকছে বরীন্দ্র সংগীত।

এছাড়া স্থানীয় একটি কলেজ মাঠে ঐতিহ্য হিসেবে তিনদিন স্থানীয়দের সহযোগিতায় উপজেলা প্রশাসন বরীন্দ্র মেলার আয়োজন করেছে। যেখানে মাছের মেলা, জামাই মেলাসহ অন্যান্য গ্রামীন লোকজ সংস্কৃতির পসরা থাকছে। মেলায় শিশুদের জন্য থাকছে আকর্ষনীয় বিভিন্ন আয়োজন। থাকবে সাকার্স, কথপের মধ্যে মোটরসাইকেল খেলা, নাগরদোলাসহ বিভিন্ন আয়োজন।

রবীন্দ্রনাথ ঠাকুর ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতায় জন্ম গ্রহন করেন। এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িই ছিল তাঁর শৈশব, বেড়ে ওঠা এবং সাহিত্যচর্চার সূচনাস্থল। তিনি ১৮৯১ খ্রিষ্ট্রাব্দে জানুয়ারী মাসে প্রথম নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে আগমন করেন এবং ২৭জুলাই ১৯৩৭খ্রিষ্ট্রাব্দে শেষ বারের মতো পতিসরে আগমন করেছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)