শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে থমকে আছে সমসপাড়া গ্রামবাসীর হাজারো স্বপ্ন
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে থমকে আছে সমসপাড়া গ্রামবাসীর হাজারো স্বপ্ন
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে থমকে আছে সমসপাড়া গ্রামবাসীর হাজারো স্বপ্ন

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে থমকে আছে সমসপাড়া গ্রামবাসীর হাজারো স্বপ্ন।

আত্রাই উপজেলার নলডাঙ্গা থেকে নাটোরের সিংড়া এলাকার সংযোগকারী আত্রাই নদীর সমসপাড়া নামক স্থানে একটি ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের দাবি নিয়ে অধীর অপেক্ষায় রয়েছে এলাকার হাজারো জনগণ।
নদী পারাপারের একমাত্র ভরসা ভেলা, নৌকা ও ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিনই যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের।

এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবং এলাকার উন্নয়নের স্বার্থে আত্রাই নদীর উপর সমস পাড়া নামক স্থানে একটি ব্রিজ নির্মাণের জরুরি দাবি জানিয়ে আসছেন তারা।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও পর্যন্ত তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়া হয়নি। এই ব্রিজটি নির্মিত হলে সিংড়া, প্রতিসর, বগুড়ার সাথে সংযোগ স্থাপন হবে। শুধুমাত্র যাতায়াতের দুর্ভোগই লাঘব হবে না, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজেও নতুন গতি সঞ্চার হবে।

এই বিষয়ে স্থানীয় বিশা ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খাঁন তোফা বলেন, আত্রাই নদীর উপর ব্রিজটি নির্মাণ করা অত্যন্ত জরুরি। এটি এলাকাবাসীর একটি অতি পুরনো ও ন্যায্য দাবি। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সেতু কর্তৃপক্ষের কাছে এই ব্রিজ নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি এবং আশা করি,

বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা মানুষের এই দীর্ঘদিনের দাবিটি অনুধাবন করে সমস পাড়া নামক স্থানে আত্রাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করে অত্র এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করবেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)