শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » দেখা নেই সূর্যের, আত্রাইয়ে বেড়েছে শীতের তীব্রতা
প্রথম পাতা » নওগাঁ » দেখা নেই সূর্যের, আত্রাইয়ে বেড়েছে শীতের তীব্রতা
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেখা নেই সূর্যের, আত্রাইয়ে বেড়েছে শীতের তীব্রতা

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: উত্তর জনপদের জেলা নওগাঁ। এ জেলার আত্রাই উপজেলায় গত এক সপ্তাহ আগে সূর্যের আলো থাকায় তেমন শীত অনুভূত না হলেও গত দু’দিন থেকে উত্তরের হিমেল হাওয়ার সাথে সাথে আবারও বেড়েছে শীতের তীব্রতা। ফলে সকালে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঝিরঝির কুয়াশায় রাস্তাঘাট ভিজে গেছে। দিনের বেশিরভাগ সময় কুয়াশার চাদরে ঢাকা থাকে আকাশ। দিনভর কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁর আত্রাই উপজেলার জনজীবন।

রোববার (২১ ডিসেম্বর) বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যেবক্ষণ অফিসের তথ্যমতে আজ সকাল ৯টায় জেলায় সর্বোনি¤œ তাপমাত্রা রেকোর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (২০ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা বলছেন, তাপমাত্রা কমার চেয়েও বেশি অসুবিধা হচ্ছে হিমশীতল বাতাসে। এর পাশাপাশি ঘন কুয়াশা থাকায় বাতাসে তা কাঁটার মতো বিঁধতে থাকে। তীব্র ঠা-ার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। ঘরে ঘরে লেপ-কাঁথা নামানো হয়েছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নি¤œআয়ের মানুষগুলোর। শীতের তীব্রতা বেড়ে গেলেও এখনো সরকারিভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম। তীব্র শীতে আত্রাই নদী কেন্দ্রিক মানুষের দুর্ভোগ বেড়েছে বেশি।

উপজেলার ছোটডাঙ্গা গ্রামের সিএনজি চালক রাইহান ইসলাম বলেন, কয়েকদিন আগে এতো বেশি শীত ছিল না। কয়েক দিন থেকেই ঠান্ডা অনেক বেশি। কুয়াশা বেশি না থাকলেও বাতাসের কারণে বেশি কষ্ট হচ্ছে। সিএনজির হ্যান্ডেল ঠান্ডায় ধরে থাকা যায় না। ঠান্ডার মধ্যে লোকজনও বাইরে কম বের হচ্ছে যার জন্য ভাড়াও কম হচ্ছে।

এদিকে আত্রাই সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের চাপ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।

এ বিষয়ে নওগাঁ বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যেবক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, দুই দিন ধরে মেঘ-কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সূর্য। এ কারণে ঠান্ডা অনুভব হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া খুব সকালে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি । গতকালকের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। আকাশে হালকা মেঘ এবং বাতাস থাকার কারণে শীতের প্রকোপ বেশি। সামনের দিনগুলোতে শীত আরও বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)