মঙ্গলবার ● ২ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা
ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা
![]()
![]()
মো. ওমর ফারুক, কাউখালী ( রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি -চট্টগ্রাম মহাসড়কের ঘাগড়া কলাবাগান এলাকায় কয়েক দিন আগে ভারী বর্ষণের ফলে পাহাড় ধ্বসে পড়ে রাস্তায় যান চলাচলে বিগ্ন সৃষ্টি হয় বলে জানা যায়।
সুত্র জানায়, কাউখালী উপজেলার ঘাগড়া কলাবাগান এলাকায় রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের উপর গত কয়েক দিন আগে ভারী বর্ষণের ফলে পাহাড় ধ্বসে পড়ে ফলে যানবাহন চলাচলে বিগ্ন সৃষ্টি হয়। যার ফলে সড়কের উভয় পাশে বিশাল যানজটের সৃষ্টি হলে শতশত মানুষ চরম দুর্ভোগের স্বিকার হয়।
পরক্ষণে খবর পেয়ে কাউখালী হতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং রাঙামাটি সড়ক ও জণপথ বিভাগের কর্মীরা ছুটে এসে দ্রুত স্কেভটরের সাহায্যে সড়কের উপর পড়ে থাকা মাটির স্তুপ সরিয়ে দেয় এবং সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরের সাহায্যে সড়কের কাঁদা মাটি পরিস্কার করে দেয়। এরপর চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের যানবাহন চলাচল শুরু হয়। এ সময় এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে প্রায় দেড় ঘন্টার মতো এই গুরুত্বপূর্ণ সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ ছিল।
পরে রাঙামাটি -চট্টগ্রাম মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ সময় অনেক যানবাহন যাত্রী ও চালকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
উল্লেখ্য যে প্রতি বছর বর্ষায় ভারী বর্ষণের ফলে এই গুরুত্বপূর্ণ সড়কের বিশেষ করে ঘাগড়া কলাবাগান এবং ঠান্ডাছড়ি এলাকায় পাহাড় ধ্বসে পরে এবং সড়কের উপর পানি উঠে পড়ে সড়কের উপর। যার ফলে সড়কের উভয় পাশে অনেকক্ষন যানবাহন চলাচলে বিগ্ন সৃষ্টি হয় হয় বলে সংশ্লিষ্ট অনেকেই বিষয় টি জানান।





ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত